‘চলতি বছর কর্মসংস্থান ও জীবিকার সংকট হবে প্রধান সমস্যা’

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০৮:০৮ পিএম

চলতি বছর বাংলাদেশের অর্থনীতিতে কর্মসংস্থান ও জীবিকার সংকট প্রধান সমস্যা হবে বলে জানিয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এছাড়া অর্থনৈতিক ঝুঁকির তালিকায় রয়েছে পরিবেশ বিপর্যয়, সাইবার দুর্বলতা এবং ডিজিটাল বৈষম্য। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদন ২০২২-এ এসব কথা বলা হয়।

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের শিরোনাম ছিলো ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’। আর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে, চলতি বছর বাংলাদেশের প্রধান ঝুঁকি হবে কর্মসংস্থান আর জীবিকা সংকট। 

সংস্থাটি বলছে, করোনার আঘাতে বাংলাদেশে ঠিক কত মানুষের আয় কমেছে বা কত মানুষ কাজ হারিয়েছেন, তার সঠিক পরিসংখ্যান নেই। সরকার এ নিয়ে বিশেষ জরিপ করেনি। আবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলোর জরিপও সরকার মেনে নেয়নি।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন বলছে, বাংলাদেশে বেকারত্বের সাথে যোগ হয়েছে উচ্চ মূল্যস্ফীতি। এতে দরিদ্র ও অরক্ষিত মানুষ বিপদে পড়েছে। খাদ্য কমার প্রভাব পড়ছে শিশুদের ওপর। 

তবে বাড়তে থাকা মূল্যস্ফীতির ঢেউ বিশ্ব জুড়েই চলতি বছর থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। তাদের মতে, ২০২০ সালের তুলনায় এখন পণ্যমূল্য ৩০ শতাংশ বেড়েছে। আর সরবরাহ সংকটকে এর প্রধান কারণ বলছে সংস্থাটি।

একাত্তর/এনএ

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এশিয়ার অর্থনীতিতে চলতি এবং আগামী বছরে নেতিবাচক প্রভাব ফেলবে বলে সতর্ক করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাংলাদেশ সরকারের অগ্রাধিকার খাতগুলোতে বড় আকারের কর্মসংস্থান সৃষ্টি ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের সাম্প্রতিক হামলা বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের সংকেত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর