করোনা মহামারীকালে ওষুধ রপ্তানির পালে হাওয়া

আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ০৮:৩৩ পিএম

করোনা মহামারীকালে বিশ্বজুড়েই ওষুধের চাহিদা বেড়েছে। সেই সুযোগ কাজে লাগিয়েছে বাংলাদেশি রপ্তানিকারকরাও।

ইপিবি'র তথ্য বলছে অর্থবছরের প্রথম ছয় মাসে এ খাতে রপ্তানি ১০০ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এই আয় গেলো বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি।

বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিতর্ক থাকলেও ওষুধ শিল্পের সুনাম রয়েছে বিশ্বজুড়ে। করোনা মহামারির এই সময়ে অতি জরুরি এই পণ্যের রপ্তানি পালে হাওয়া লেগেছে আরো একবার। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও বেড়েছে ওষুধ রপ্তানি।

গেল ছয় মাসে বাংলাদেশ থেকে গত অর্থবছরের একই সময়ের তুলনায় ওষুধ রপ্তানি বেড়েছে ২২ দশমিক ২১ শতাংশ। 

এছাড়া, আগের বছরের একই সময়ের চেয়ে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২ কোটি ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, অর্থবছরের প্রথম ছয় মাসে ১০ কোটি ৫৫ লাখ ডলারের ওষুধ রপ্তানি হয়েছে। যা গেল অর্থবছরের একই সময়ে ছিল ৮ কোটি ৬৩ লাখ ডলার।

এ সময় রপ্তানির ঝুড়িতে সবচেয়ে বেশি যোগ হয়েছে করোনা প্রতিরোধী ওষুধ। করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টি-ভাইরাল ওষুধ রেমডেসিভির এবং ফ্যাভিপিরাভির চালান বেড়েছে বেশি।

বর্তমানে এসকেফে, বেক্সিমকো, ইনসেপ্টা, বিকন, স্কয়ার, পপুলার, অপসোনিন, এসিআই, রেনাটা এবং জিসকা ফার্মাসিউটিক্যালসের মতো প্রায় ২০টি কোম্পানি বিশ্বব্যাপী করোনার ওষুধ রপ্তানি করে।

শুধু তাই নয়, মান উন্নয়ন ও নীতি সহায়তার কারণে সব ধরনের ওষুধেরই রপ্তানি বাড়ছে। এর মধ্যে উচ্চমূল্যের ওষুধও রয়েছে।

আরও পড়ুন: টিকা নিতে গিয়ে হয়রানির শিকার পরিবহন শ্রমিকরা

ওষুধ শিল্প থেকে মোট রপ্তানি আয়ের প্রায় ২০ শতাংশই অনকোলজি পণ্য। তবে অনেক কাঁচামাল ও মালবাহী পণ্যের বাড়তে থাকা খরচ বর্তমানে এ খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন, সংশ্লিষ্টরা।


একাত্তর/আরএ

করোনায় ধাক্কা খেলেও ২০২২ সাল থেকে আবার বিশ্বায়নের ধারায় বাড়ছে আন্তর্জাতিক বাণিজ্য। ২০২৩ সালে সেই ধারাবাহিকতা রয়ে গেছে।
স্থানীয় ও আন্তর্জাতিক বাজার থেকে সরকারের গম, ডাল, ওষুধ, ভোজ্যতেল ও সার কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
গেলো দুই মাসে সব রকম ওষুধের দাম বেড়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে ক্যান্সার আক্রান্তদের জীবন বাঁচানোর অতি প্রয়োজনীয় ওষুধ ও কেমো থেরাপীর দাম। দেশে উৎপাদিত এসব ওষুধের দাম বেড়েছে ২০ শতাংশ পর্যন্ত।...
করোনা পরিস্থিতে সারাবিশ্বের অবস্থা খারাপ ছিল। কিন্তু কখনো আমাদের অর্থনীতি নিম্নমুখী হয়নি, এমনটাই বললেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।অর্থমন্ত্রী বলেন, আমাদের অর্থনীতি সবসময় গতিশীল ছিল,...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর