গম, ওষুধ ও সার কেনার প্রস্তাবে ক্রয় কমিটির অনুমোদন 

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৪ পিএম

স্থানীয় ও স্থানীয় ও আন্তর্জাতিক বাজার থেকে সরকারের গম, ডাল, ওষুধ, ভোজ্যতেল ও সার প্রস্তাবে অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী এএইচ আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া দেয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, চলতি অর্থবছরে উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ১৬৬ কোটি ৭৫ লাখ টাকায় ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রতি টনের দাম পড়বে ৩০৩ দশমিক ১৯ মার্কিন ডলার।

এছাড়া ৮৩ কোটি ১২ লাখ টাকা দিয়ে আট হাজার মেট্রিক টন মসুর ডাল আমদানি করার প্রস্তাবেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এদিকে স্থানীয় বাজার থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি লিটার ১৫৮ টাকা ৭৯ পয়সা দরে এই তেল কিনতে লাগবে ১৭৪ কোটি ৬৬ লাখ টাকা।

অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, সৌদি আরব থেকে জিটুজি পদ্ধতিতে সার আমদানির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। ২৫৩ কোটি ৪৪ লাখ টাকায় ৪০ হাজার মেট্রিক টন সার আমদানি করা হবে। প্রতি টনের দাম পড়বে ৫৭৬ ডলার।

দেশের ১৪ হাজার ২৫০টি কমিউনিটি ক্লিনিকের জন্য ১৪৯ কোটি ৯৯ লাখ টাকার ওষুধ কেনার প্রস্তাবেও অনুমোদন দেয়া হয়েছে।

সাঈদ মাহবুব খান বলেন, কর্ণফুলী সার কারখানার জন্য আন্তর্জাতিকভাবে দরপত্রের মাধ্যমে ৩০ হাজার মেট্রিক টন গ্র্যানিউলা ইউরিয়া সার আমদানি করা হবে। প্রতি টনের দাম পড়বে ৩৭১ দশমিক তিন ৭৫ ডলার।

এছাড়া ১০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিডও এবং এলএনজি আমদানির প্রস্তাবেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। 

আরবি
দেশের বাজারে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১২ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে...
দেশে ভোজ্যতেল বা জ্বালানি তেল—কোনোটিরই সঙ্কট নেই, বরং পর্যাপ্ত মজুত রয়েছে। এই পরিস্থিতিতে ভোজ্যতেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাজার...
অন্তর্বর্তীকালীন সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে দেশেও ভোজ্যতেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন মূল্য আজ মঙ্গলবার (১৪...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর