আবারও বাড়লো মসুর ডাল, তেল, সবজির দাম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪২ পিএম

আবারও বাজারে বেড়েছে মসুর ডাল, তেল, গরুর মাংসের দাম। মোটা ও সরু দানার মসুর ডালের দাম বেড়েছে কেজি প্রতি ৫ টাকা। দেশি মসুর ডাল কেজিতে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। আর মোটা দানার মসুর ডাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ টাকায়। 

খোলা সয়াবিন তেল ও পাম সুপার তেলের দাম বেড়েছে লিটার প্রতি ৩ টাকায়। সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৬৫ থেকে ১৬৮ টাকায়। আর পাঁচ লিটারের বোতল মিলছে ৭৮৫ থেকে ৮০০ টাকার মধ্যে। 

এছাড়া আলু ছাড়া অন্যান্য সবজির দাম কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা বেড়েছে। আর গরুর মাংসের দাম কেজি প্রতি বেড়েছে ২০ থেকে ৩০ টাকা, কেজি প্রতি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৮০ থেকে ৬০০ টাকায়।

ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা এবং ডিমের দাম হালিপ্রতি ২ টাকা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট কাঁচাবাজার, টাউন হল কাঁচাবাজার ও কারওয়ান বাজারে দেশি মসুর ডাল প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে। মোটা দানার মসুর ডাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ টাকায়।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বলছে, গত বছর এই সময়ে মোটা দানার মসুর ডালের দাম ছিল প্রতি কেজি ৭০ টাকা। এক মাস আগেও ছিল ৯০ টাকা। এক বছরের হিসাবে, এই ডালের দাম বেড়েছে সাড়ে ৪৪ শতাংশ।

সয়াবিন তেলের দাম এক সপ্তাহ আগেই লিটারে ৫ থেকে ৮ টাকা বাড়িয়ে বিক্রি শুরু করেছিল বিপণনকারী কোম্পানিগুলো। নতুন দর লিটারপ্রতি ১৬৫ থেকে ১৬৮ টাকা। পাঁচ লিটারের এক বোতল সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৭৮৫ থেকে ৮০০ টাকায়। এবার লিটারে তিন টাকা বেড়েছে খোলা সয়াবিন তেল ১৫৫ টাকা ও পাম সুপার তেল ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। 

নতুন আলু প্রতি কেজি ১৫ থেকে ১৬ টাকায় পাওয়া যাচ্ছে। মাঝারি আকারের প্রতিটি ফুলকপি ও বাঁধাকপির দাম ৩৫ থেকে ৪০ টাকা চাইছেন বিক্রেতারা। ছোট আকারের একটি মিষ্টিকুমড়া বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়।

এছাড়াও, দেশি পেঁয়াজ প্রতি কেজি ৩০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৪৫ টাকা, চীনা রসুন ১২০ টাকা এবং আদা ১১০ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা।


একাত্তর/ এনএ

বাজারে গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম আলাদাভাবে নির্ধারণের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ রোববার (৮ মার্চ ২০২৬) জনস্বার্থে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এই নোটিশ পাঠান।...
আন্তর্জাতিক বাজারে দাম কমায় স্থানীয় বাজারে লিটারে ১৯ টাকা কমিয়ে পাম অয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ উত্তেজনা কমায় ও আগস্ট থেকে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস উৎপাদন বাড়াতে পারে, এমন খবরে তেলের বাজারে স্বস্তি ফিরেছে। 
মসুর ডাল ও সার কেনার মাধ্যমে কেনাকাটা শুরু করেছে অন্তবর্তী সরকার। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সার কেনা সংক্রান্ত তিনটি প্রস্তাব এবং মসুর ডাল কেনা সংক্রান্ত...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর