ভোজ্য তেল থেকে ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার

আপডেট : ১০ মার্চ ২০২২, ০৬:০৮ পিএম

অনেক জল ঘোলার পর ভোজ্য তেলের ওপর থেকে ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করলেন অর্থ মন্ত্রী। সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার দেশের ভোক্তাদের জন্য এই সুখবর দেন অর্থ মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। 

গেলো কয় মাস ধরেই অস্থির ভোজ্য তেলের বাজার। সঙ্কটের দোহাই দিয়ে ইচ্ছে মতো দামে তেল বিক্রি হচ্ছিলো খুচরা বাজারে। সামনে রোজার বাজার যেনো প্রতিনিয়ত আরো উস্কে দিচ্ছিলো তেলের বাজারে অস্থিরতা।

দাম নিয়ন্ত্রণে মিল থেকে বাজার সর্বত্রই অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবুও কাবু করা যায়নি ভোজ্য তেলের দাম। এমন অবস্থায় তেলের দাম কমিয়ে আনতে ভোজ্য তেলের উপর ভ্যাট প্রত্যাহারের দাবি জানান ব্যবসায়ীরা।

অবশেষে ভোজ্য তেলের দাম কমিয়ে আনতে আগামী জুন পর্যন্ত  উৎপাদনে ১৫ এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন অর্থ মন্ত্রী। 

পাইকারি ব্যবসায়ীরা বলছেন, ক্রেতারা যেন কম দামে তেল পায় সেজন্য মিল থেকে খুচরা পর্যন্ত সরবরাহ ব্যবস্থা নিরবচ্ছিন্ন করতে হবে।

যদিও সঙ্কটের এই সময়েও মিলি মালিকদের দাবি, বাজারে তেলের সরবরাহে কোনো ঘাটতি নাই। সরকারি হিসেবে দেশে প্রতি বছর ভোজ্য তেলের গড়ে চাহিদা ২০ লাখ টন।



একাত্তর/ এনএ

প্রতিটি ব্যাংকের জন্য আলাদা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে আইএমএফ। একই সাথে ১৫ শতাংশ ভ্যাটহার বাস্তবায়ন করা হবে কি না তারও জবাব চাওয়া হয়েছে। বাংলাদেশ সফর শেষে, অর্থ সচিব ও গভর্নর...
সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ভোক্তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় এবং বাজার স্থিতিশীল রাখতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ওপর সামগ্রিক ভ্যাট কমিয়েছে সরকার।
জনস্বার্থে জানুয়ারি ২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর