কমলো সব ধরনের সয়াবিন তেলের দাম

আপডেট : ২০ মার্চ ২০২২, ০৯:২১ পিএম

খুচরা বাজারে ভোজ্যতেলের দাম আট টাকা কমিয়ে ১৬০ টাকা পুনঃনির্ধারণ করেছে সরকার। আগামী ঈদুল ফিতর পর্যন্ত এই দাম বহাল থাকবে বলে সিদ্ধান্ত জানানো হয়েছে।

তাছাড়া পর্যাপ্ত সরবরাহ থাকায় ঈদে ভোজ্যতেলের কোন ঘাটতি হবে না বলেও জানালেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ ও ব্যবসায়ীরা।

টানা কিছুদিন অস্থিরতার পর আরেক দফা কমতির দিকে ভোজ্য তেলের বাজার। দেশের বাজার পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে অতিরিক্ত দাম কমাতে ভোজ্যতেল আমদানিতে ১০ শতাংশ ভ্যাট তুলে নিয়ে পাঁচ শতাংশে এবং বিপণন ও পরিশোধন পর্যায় থেকেও ভ্যাট তুলে নেয় সরকার। এরপরই কমতে শুরু করে ভোজ্য তেলের দাম।

রোববার (২০ মার্চ) ভোজ্যতেলের দাম নিয়ে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে মিল ও রিফাইনারি মালিকদের সঙ্গে বৈঠকে বসেন সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সচিব জানান আগের নির্ধারিত দরের চেয়ে লিটার প্রতি বোতলজাত সয়াবিন তেল আট টাকা ও খোলা সয়াবিন তেলের দাম সাত টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ বলেন, আগামী ঈদুল ফিতর পর্যন্ত বহাল থাকবে। আর পাম অয়েলে দাম নির্ধারণে মঙ্গলবারের বৈঠকে সিদ্ধান্ত হবে। সয়াবিন তেলে নতুন সোমবার থেকে মিলগেটে কার্যকর হবে। বাজারে কার্যকর হতে আরও ৫-৭ দিন সময় লাগবে।

তিনি জানান, সয়াবিন তেল এক লিটারের পেট বোতলের নতুন দাম ১৬০ টাকা এবং পাঁচ লিটার ৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর, খোলা তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৩৬ টাকা লিটার। বর্তমানে বাজারে তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে।

তেলের কোনো সঙ্কট নেই উল্লেখ করে বাণিজ্য সচিব ও ব্যবসায়ীরা জানান দেশে ভোজ্যতেলের সরবরাহে কোন ঘাটতি নেই। তাই ঈদের আগে আর বাজারে তেলের কোন সংকট বা দাম বেশি হবে না। ঈদ পর্যন্ত তেলের কোনো ঘাটতি হবে।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য কারা পাবেন?

সংবাদ সম্মেলনে টিকে গ্রুপের পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার বলেন, এখন যে তেল আমদানি করা হয়েছে তার ট্যাক্স, ভ্যাট আগের হারেই দিয়ে দেয়া হয়েছে। বাজারে তেলের দাম কমানোর ফলে ওই ট্যাক্স, ভ্যাট রিফান্ড করার অনুরোধ করেন তিনি।

ঈদের পর আন্তর্জাতিক বাজার বিবেচনায় তেলের দাম পুনঃনির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত হবে। আর সরকার নির্ধারিত এই দর কার্যকর হচ্ছে কিনা সেটি তদারকি করতে মাঠে থাকবে প্রশাসন।


একাত্তর/এসএ

আন্তর্জাতিক বাজারে দাম কমায় স্থানীয় বাজারে লিটারে ১৯ টাকা কমিয়ে পাম অয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ উত্তেজনা কমায় ও আগস্ট থেকে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস উৎপাদন বাড়াতে পারে, এমন খবরে তেলের বাজারে স্বস্তি ফিরেছে। 
টানা দুই দিনের বৃষ্টিতে বাজারে পণ্যের দামে মিশ্র প্রভাব দেখা গিয়েছে। সরবরাহ বেশ খানিকটা বাড়ায় সবজির দাম সপ্তাহের ব্যবধানে ১০ থেকে ৫ টাকা কমেছে।
জ্বালানি খাতে অস্বচ্ছতা ও দুর্নীতি কমিয়ে দাম সমন্বয়ের আহ্বান জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর