এবার ব্যাংকারদের বিদেশ যাওয়া বন্ধ করলো কেন্দ্রীয় ব্যাংক

আপডেট : ২২ মে ২০২২, ০৯:২৩ পিএম

ডলার নিয়ে সৃষ্ট পরিস্থিতি সামাল দিতে এবার সব ধরনের ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২২ মে) বাংলাদেশ ব্যাংক এ–সংক্রান্ত নির্দেশনা জারি করে।

নির্দেশনায় এ খাতে কোনো ডলার ছাড় না করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। বলা হয়েছে, বিদেশে গিয়ে বা দেশে বসে বৈদেশিক মুদ্রা খরচ করে এ ধরনের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এর আগে গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি রাষ্ট্র-মালিকানাধীন ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ সফর নিষিদ্ধ করা হয়। পরে বাংলাদেশ ব্যাংক তাদের নিজেদের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ বন্ধ করে।

আর আজ থেকে বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা দেয়।

image


এ নির্দেশনার ফলে বেসরকারি খাতের কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী অফিশিয়াল কোনো কাজে বিদেশ যেতে পারবেন না। তবে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত বিদেশ সফরের ক্ষেত্রে কোনো বাধা নেই।

আরও পড়ুন: নর্থ সাউথের চার ট্রাস্টিকে পুলিশে দিলেন হাইকোর্ট

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।


একাত্তর/আরএ

খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডিজিটাল লেনদেনের ব্যয় কমানো এবং দেশকে নগদ লেনদেননির্ভর অর্থনীতি থেকে বের করে আনতে বাংলা কিউআর লেনদেনে আন্তঃবিনিময় পুনর্ভরণ মাশুল (আইআরএফ) শূন্য শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর