স্টার্টআপ উদ্যোগের টার্নওভার করহার কমানোর প্রস্তাব

আপডেট : ০৯ জুন ২০২২, ০৫:০০ পিএম

চলতি বছরের বাজেটে স্টার্ট-আপ উদ্যোক্তাদের ক্ষেত্রে টার্নওভার করের হার কমিয়ে স্টার্ট-আপ কোম্পানির লোকসান ৯ বছর পর্যন্ত সমন্বয়ের বিধান প্রস্তাব করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট উপস্থাপন শুরু করেন।

আরও পড়ুন: বাড়তে যাচ্ছে সিগারেটের দাম 

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে বহুমাত্রিক রূপ দিতে স্টার্ট-আপ উদ্যোগকে বিশেষ প্রণোদনা প্রদানের মাধ্যমে সম্প্রসারিত করা প্রয়োজন। প্রস্তাবিত বাজেটে স্টার্ট-আপ উদ্যোক্তাদের জন্য শুধু আয়কর রিটার্ন দাখিল ছাড়া অন্য সব রিপোর্টিংয়ের বাধ্যবাধকতা হতে অব্যাহতি এবং স্টার্ট-আপ কোম্পানির লোকসান ৯ বছর পর্যন্ত সমন্বয়ের বিধান প্রস্তাব করছি। 

এছাড়াও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসার প্রসারের জন্য স্টার্ট-আপ উদ্যোক্তাদের ক্ষেত্রে ব্যয় সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার ও টার্নওভার করহার দশমিক ৬০ শতাংশের পরিবর্তে দশমিক ১ শতাংশ করার প্রস্তাব করা হয়। 


একাত্তর/এসজে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নতুন করে ঋণ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে সরকার। সোমবার (১৩ জুলাই) ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী...
ফ্যাসিস্ট আমলের নেওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আগের কর্মসূচি থেকে সরে এসে জনগণের স্বার্থে নতুন করে ঋণ কর্মসূচিতে যুক্ত হতে চায় নির্বাচিত সরকার। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের নেওয়া ঋণ...
জাতীয় সংসদে আজ পাস হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। বাজেট পাস হলে আগামীকাল থেকে তা কার্যকর হবে।
জাতীয় সংসদে কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস হয়েছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগের তথ্য...
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর