কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

আপডেট : ০৫ জুলাই ২০২২, ০৩:০৯ পিএম

এবারের কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এ বছর ঢাকাতে প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৪৭ থেকে ৫২ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়া ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় মূল্য নির্ধারণ করা হয়। পরে এ দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি জানান, ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট ৪৭ থেকে ৫২ টাকা। গত বছর যা ছিল ৪০ থেকে ৪৫ টাকা। একই চামড়া ঢাকার বাইরে প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে; গত বছর যা ছিল ৩৩ থেকে ৩৭ টাকা।

আরও পড়ুন: বাঁচানো গেলো না নিজ শরীরে আগুন দেওয়া সেই ব্যবসায়ীকে

এছাড়া সারাদেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা, গত বছর যা ছিল ১৫ থেকে ১৭ টাকা। পাশাপাশি প্রতি বর্গফুট বকরির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৪ টাকা, গত বছর যা একই ছিল। সবক্ষেত্রেই দাম বাড়ানো হয়েছে।


একাত্তর/এসি

এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
বিগত দশ বছরের মধ্যে দেশে এবার সর্বোচ্চ দরে চামড়া কেনাবেচা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
কোরবানির চামড়া বাণিজ্যে এক অপ্রতিরোধ্য সিন্ডিকেট আছে ট্যানার্স এসোসিয়েশনের ভেতরে। পতিত সরকার আমলে শক্তিশালী হওয়া সিন্ডিকেটটি ভাঙতে পারলো না অন্তর্বর্তী সরকারও।
কাঁচা চামড়া কেনার জন্য ২৩২ কোটি টাকার ঋণ ফান্ড গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। যে টাকা দিয়ে ট্যানারি মালিকরা খুব স্বাচ্ছন্দ্যে নিজেদের চাহিদামতো কাঁচা চামড়া কিনতে পারবেন বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর