ঈদযাত্রা:

২৪ ঘণ্টায় টোল আদায়ে পদ্মাকে পেছনে ফেললো বঙ্গবন্ধু সেতু

আপডেট : ০৮ জুলাই ২০২২, ০৮:২১ পিএম

ঈদে উত্তরের ঘরমুখো মানুষের যাত্রায় টোল আদায়ের এক নতুন রেকর্ড গড়েছে যমুনা নদীর ওপর স্থাপিত বঙ্গবন্ধু সেতু। গত ২৪ ঘণ্টায় এই সেতুর দুই প্রান্তে তিন কোটি ৩৪ লাখ টাকার টোল আদায় হয়েছে। ১৯৯৮ সালে চালু হওয়ার পর যা এ যাবতকালে সর্বোচ্চ টোল আদায়। এদিকে বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায়ের নতুন রেকর্ড ছাড়িয়ে গিয়েছে একই সময়ে পদ্মা সেতুতে আদায় হওয়া টোলের পরিমাণকেও। 

পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় ৩ কোটি সাড়ে ১৬ লাখ টাকারও বেশি টোল আদায় হয়েছে, ২৫ জুন সেতুটি উদ্বোধন হওয়ার পর এখন পর্যন্ত যা পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায়ের চেয়ে মাত্র দুই হাজার টাকা কম। গত ২রা জুলাই পদ্মা সেতুতে ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা টোল আদায় করা হয়। এটিই এ পর্যন্ত পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায়। ওই দিন পদ্মা সেতু দিয়ে ২৬ হাজার ৩৯৮টি গাড়ি পারাপার হয়।

বঙ্গবন্ধু সেতু সূ‌ত্রে জানা গে‌ছে, সেতু‌তে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুই পা‌ড়ে টোলপ্লাজাতে টোল আদায় হ‌য়ে‌ছে তিন কো‌টি ৪০ লাখ সাত হাজার ৭০০ টাকা। 

একই সময়ে এ সেতুতে ৪৩ হাজার ৫৯৫‌টি প‌রিবহন পারাপার হ‌য়েছে। সেতুর পূর্ব টোলপ্লাজা দি‌য়ে উত্তরবঙ্গের দিকে ২৫ হাজার ১১৩‌টি প‌রিবহন পার হ‌য়ে‌ছে। উত্তরবঙ্গ থে‌কে সেতুর পশ্চিমপাড় টোলপ্লাজা পার হয়েছে ১৮ হাজার ৪৮২‌টি প‌রিবহন। এছাড়া সেতু পারাপার হয়েছে ছয় হাজার ৩৪১টি মোটরসাইকেল।

এদিকে বৃহস্পতিবার পদ্মা সেতু দিয়ে গাড়ি চলাচল করেছে ২২ হাজার ৭০৩টি। এর বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা।

এর আগে, গত ২৯ এপ্রিল ঈদুল ফিত‌রের সময় সর্বশেষ বঙ্গবন্ধু সেতু দি‌য়ে ৪৪ হাজার ২৭৪‌টি প‌রিবহন পারাপারের বিপরীতে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছিল তিন কো‌টি ১৯ লাখ সাত হাজার ২০০ টাকা।


একাত্তর/এসএ

বিগত দশ বছরের মধ্যে দেশে এবার সর্বোচ্চ দরে চামড়া কেনাবেচা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
ঈদে টানা ১০ দিনের দীর্ঘ ছুটি থাকলেও দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না বা স্থবির হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 
ঈদের আগে এলাচ ছাড়া অন্যান্য মশলার দাম নাগালের মধ্যেই পাচ্ছেন ক্রেতারা।
ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি শুরু হয়েছে ব্যাংকগুলোতে। তবে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ, রপ্তানি বিল সংক্রান্ত লেনদেন নির্বিঘ্ন রাখতে ২৮ ও ২৯...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর