বৃষ্টির প্রভাব বাজারে, দাম বেড়েছে মাছ-মুরগির

আপডেট : ৩০ মে ২০২৫, ০২:১১ পিএম

ঈদের আগে এলাচ ছাড়া অন্যান্য মশলার দাম নাগালের মধ্যেই পাচ্ছেন ক্রেতারা।

শুক্রবার (৩০ মে) ছুটির দিনে বৃষ্টির প্রভাব পড়েছে পুরো বাজারে। সকাল থেকেই কারওয়ান বাজারে বেশিরভাগ শাকসবজি বিক্রি হচ্ছে ৩০-৬০ টাকার মধ্যেই।

কয়েকদিন পরেই কোরবানি ঈদ, তাই কিছুটা ভিড় লক্ষ্য করা গেছে চাল ও মশলার দোকানগুলোতে। এবার গত বছরের তুলনায় ১৫শ’ থেকে ২ হাজার টাকা বেশিতে বিক্রি হচ্ছে এলাচ। তবে অন্যান্য মশলার দাম আগের বছরের তুলনায় কম।

শুক্রবার বৃষ্টির প্রভাব পড়েছে মাছ বাজারেও। ক্রেতা আর সরবরাহ কম থাকায় কিছুটা বেড়েছে মাছের দাম। আর কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম। তবে খাসি ও গরুর মাংসের দাম অপরিবর্তিত।

একাত্তর/আরএ
বাজারে এখনও কমেনি পেঁয়াজের দাম। পুরনো পেঁয়াজের কেজি ১৫০ টাকা আর নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায়। সপ্তাহ ব্যবধানে রসুনের দরও কিছুটা বেড়েছে।
ছুটির দিনেও খুচরা বাজারে কাঁচা সবজির দাম স্থিতিশীল। তবে, প্রকারভেদে কেজিতে মুরগীর দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।
এক সপ্তাহের ব্যবধানে বাজারে কোনো সবজির দামই কমেনি বরং বেশ কয়েকটির দাম বেড়েছে। যদিও সংশ্লিষ্টরা বলছেন, বাজারে কোনো ধরনের সবজির অভাব নেই।
রাজধানীর বাজারগুলোতে প্রচুর পরিমাণে সবজি দেখা গেলেও অধিকাংশ সবজির দাম এখন নাগালের বাইরে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। সঙ্গে গত দুই সপ্তাহ ধরেই পেঁয়াজ, আদা ও এলাচের দাম বেড়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর