চামড়ায় এবারও হতাশ মৌসুমী বিক্রেতারা, সিন্ডিকেট করার অভিযোগ

আপডেট : ১০ জুলাই ২০২২, ০২:১২ পিএম

রাজধানীর সায়েন্সল্যাবে বসেছে কোরবানির পশুর কাঁচা চামড়ার হাট। এরই মধ্যে শুরু হয়ে গেছে বেচাকেনা। ব্যবসায়ীরা বলছেন, সন্ধ্যা থেকে পুরোদমে বেচাকেনা শুরু হবে।

রোববার (১০ জুলাই) ঈদের দিন সকাল ১০টার পর থেকে বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও মৌসুমি ব্যবসায়ীরা ভ্যান, রিকশা ও পিকআপে করে চামড়া বিক্রির জন্য নিয়ে আসছেন। সেখান থেকে দরদাম করে চামড়া কিনে নিচ্ছেন বিভিন্ন আড়তদার ও ট্যানারি কর্তৃপক্ষ। 

তবে এ বছরও কোরবানির পশুর চামড়ার আশানুরূপ দাম না পেয়ে হতাশা প্রকাশ করেছেন মৌসুমী ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, ট্যানারি মালিক ও আড়তদাররা সিন্ডিকেট করে দাম নিয়ন্ত্রণ করছেন।

image


রোববার (১০ জুলাই) ঈদের দিন সরেজমিন রাজধানীর সাইন্সল্যাব মোড়ে অস্থায়ী চামড়ার হাটে এমন পরিস্থিতি দেখা গেছে। 

এ সময় দেখা গেছে, ট্যানারি ও আড়তগুলো ৫০০ টাকা থেকে ৯০০ টাকার মধ্যে চামড়া কিনছেন। আড়াই থেকে তিন লাখ টাকা দামে গরুর চামড়ার দাম এক হাজারও মিলছে না। 

মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, সরকার দাম বাড়ালেও পরিস্থিতির উন্নতি হয়নি। 

আরও পড়ুন: গাজীপুরে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন

এদিকে অন্যবারের তুলনায় সাইন্সল্যাবের অস্থায়ী বাজারে ক্রেতা কম দেখা গেছে।

অপরদিকে দাম তদারকিতে বাজারে কোনো সরকারি সংস্থার প্রতিনিধির উপস্থিতির খবর পাওয়া যায়নি।


একাত্তর/এসি

এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
বিগত দশ বছরের মধ্যে দেশে এবার সর্বোচ্চ দরে চামড়া কেনাবেচা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
কোরবানির চামড়া বাণিজ্যে এক অপ্রতিরোধ্য সিন্ডিকেট আছে ট্যানার্স এসোসিয়েশনের ভেতরে। পতিত সরকার আমলে শক্তিশালী হওয়া সিন্ডিকেটটি ভাঙতে পারলো না অন্তর্বর্তী সরকারও।
কাঁচা চামড়া কেনার জন্য ২৩২ কোটি টাকার ঋণ ফান্ড গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। যে টাকা দিয়ে ট্যানারি মালিকরা খুব স্বাচ্ছন্দ্যে নিজেদের চাহিদামতো কাঁচা চামড়া কিনতে পারবেন বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর