টাইলস আমদানিতে বড়ো অঙ্কের ডলার যাচ্ছে বিদেশে

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ০৪:৪১ পিএম

টাইলসসহ সিরামিক সামগ্রী বিলাসী পণ্য নয়। কিন্তু তারপরও হাজার হাজার ডলার খরচ করে দেশে আমদানি হচ্ছে পণ্যগুলো। টাইলস, টেবিলওয়ারসহ আন্তর্জাতিক মানের সব ধরণের সিরামিক পণ্য তৈরি করছে দেশের ৭০টি কোম্পানি। অথচ তারপরও বছরে অন্তত এক হাজার ৪০০ কোটি টাকা বা ১৪ কোটি ডলারের টাইলস আমদানি হচ্ছে দেশে। 

এদিকে ডলার তথা বৈদেশিক মুদ্রার সঙ্কট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক বিদেশি ফুল, ফলসহ বেশ কিছু বিলাসী পণ্য আমদানী নিরুৎসাহিত করার উদ্যোগ নিয়েছে। কিন্তু বিলাসবহুল ও জাঁকজমকপূর্ণ টাইলস আমদানিতে বিদেশে চলে যাচ্ছে বিশাল অংকের ডলার।

image


বাংলাদেশ সিরামিক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিসিএমইএ) সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা বলেন, সিরামিক অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী ২০২০-২১ অর্থবছরে চীন, ভারত, ইতালি, ফ্রান্সসহ বিভিন্ন দেশ থেকে ৭১২ কোটি টাকার টাইলস ও প্রায় সাড়ে ৫০০ কোটি টাকার সিরামিক স্যানিটারিওয়্যার আমদানি হয়েছে। গেলো অর্থবছরেই টেবিলওয়্যারসহ মোট এক হাজার ৪০০ কোটি টাকা বা ১৪ কোটি ডলারের সিরামিক পণ্য আমদানি হয়েছে।

image


সংগঠনটির সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন বলেন, সিরামিক আমদানি বন্ধ হলে সেটি ডলারের মজুদ বাড়াতে যেমন সহায়ক হবে, তেমনি দেশীয় শিল্পেরও উন্নতি হবে। অথচ এবারের বাজেটে সিরামিকের টেবিলওয়্যার আমদানি উৎসাহিত করতে ন্যূনতম ভিত্তিমূল্য তুলে দিয়েছে এনবিআর।  অথচ গুণগত মানে উন্নত হওয়ায় দেশের সিরামিক পণ্য ইউরোপসহ বিশ্বের ৫০টি দেশে রপ্তানি হচ্ছে।

image


আরও পড়ুন: 'বাংলাদেশ কেন শ্রীলঙ্কার মতো সংকটে পড়বে না'

বৈদেশিক মুদ্রার সাশ্রয়সহ দেশীয় শিল্প বিকাশের স্বার্থে এখনই সিরামিক পণ্য আমদানি বন্ধের আহবান জানিয়েছেন উদ্যোক্তারা। 



একাত্তর/এসি

দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে এবং রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহকে সহায়তা দিতে ব্যাংকগুলো থেকে অতিরিক্ত ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। 
বিদেশে অবস্থানকারী বাংলাদেশি, চলতি বছর, নভেম্বর, ২৮৯ কোটি ডলার রেমিট্যান্স, রেমিট্যান্স, হাজার কোটি টাকা,
ডলারের রেট বাজারের ওপর ছেড়ে দিলেও ডলার মার্কেট স্থিতিশীল আছে জানিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, সুতরাং সিদ্ধান্তটা সঠিক সময়েই নেয়া হয়েছে।
মার্কিন ডলারের দাম বাজারের উপর ছেড়ে দিতে বাংলাদেশকে নতুন করে চাপ দিচ্ছে আইএমএফ। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে, এটি বাজার ভিত্তিকই হবে কিন্তু লাগাম থাকবে তাদের হাতে। 
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর