ডিমের দাম বাড়ার পেছনে সংঘবদ্ধ কয়েক ব্যবসায়ীর কারসাজি

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ০৭:১৫ পিএম

জ্বালানি তেলের দাম বাড়া কিংবা পোল্ট্রি খাবার নয়। হঠাৎ করে ডিমের দাম বাড়ার পেছনে ছিলো কয়েকজন ব্যবসায়ীর সংঘবদ্ধ কারসাজি। 

বাজারে বিভিন্ন পণ্যের দামের অস্থিতিশীলতাকে পুঁজি করেই এই কাজটি করেছেন সাভারের আশুলিয়ার দুজন ডিম ব্যবসায়ী। 

অভিযোগ আছে সংকটের বাজারে বেশি ডিম বিক্রি করে উৎপাদক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বাড়তি কমিশনও পেয়েছেন তারা। 

বাজার ঘুরে দেখা গেলো, আসলে ডিমের দাম নির্ধারণ হয় নিলাম ডাকের মাধ্যমে। তেঁজগাওয়ের এই পাইকারি আড়তে গভীর রাতে ডিম নিয়ে আসেন ব্যাপারীরা। 

সেখানেই ডাকের মাধ্যমে ডিম কিনে থাকেন আড়তের ব্যবসায়ীরা। এই ডাকের ওপরই নির্ভর করে পর দিন কেমন যাবে ডিমের বাজার। নির্ধারিত হয়ে যায় খুচরো পর্যায়ের দাম।

এই বাজারর মূলত ছোট ছোট খামারের ডিম আসে। কিন্তু ডিমের সবচেয়ে বাজার নিয়ন্ত্রণ হয় কাজি ফার্ম, প্যারাগন আর ডায়মন্ডের মতো বড় খামারিদের হাত ধরে। 

তাদের ডিমের নিলাম হয় অনলাইনে। সাধারণত ভিত্তিমূল্যের চেয়ে ২০ থেকে ৩০ পয়সা বেশি দরে শেষ হয় নিলাম।  

গেলো ৫ আগস্ট থেকেই ডিমের বাজার উর্ধ্বমুখী। ১৩ আগস্ট খামারিদের ১০টাকা ৫০ পয়সা ভিত্তিমূল্যের বিপরীতে একলাফে ১১ টাকা ৯০ পয়সা অর্থাৎ প্রতি ডিমে ১ টাকা ৪০ পয়সা বেশি দাম হাকেন আশুলিয়ার দুই ব্যবসায়ী। যাকে অস্বাভাবিক বলছেন অন্য ব্যবসায়ীরা। 

নিলামে এতোটা বেশি দাম যে দুজন হাঁকলেন তাদের একজন সাভারের আনিসুর রহমান রিপন। তার প্রতিষ্ঠানের ঠিকানা সাভার বাসস্ট্যান্ডের ডিমের বাজার। কিন্তু সেখানে এখন তার কিছু নেই। কারণ তিনি কেনাবেচা নিয়ন্ত্রণ করেন ফোনের মাধ্যমে।

আর অন্যজন ফয়সাল সরকার। যার আড়ৎ আশুলিয়ায়। তার বক্তব্য এর আগে খামারি পর্যায়ে ১০ টাকা ভিত্তিমুল্য কখনও ওঠেনি। আর সেটি দেখেই তিনি দাম হাঁকলেন ১১টা ৯০ পয়সা। 

তবে অন্য ব্যবসায়ী বলছেন, বাড়তি দামে বেশি ডিম বিক্রি করে রিপন ও ফয়সাল মূলত বড় বড় সব খামার থেকে মোটা কমিশন নিয়েছেন।

পোল্ট্রি শিল্প সমন্বয় কমিটির সভাপতি মশিউর রহমান জানিয়েছেন, সংকটের সময় বাজারে সুযোগ নেয়ার এমন চেষ্টা অনেকেই করেন। 

দেশে দৈনিক প্রায় সাড়ে চার কোটি ডিম বিক্রি হয়। উৎপাদন হয় প্রায় পাঁচ কোটি। আর ২০২০-২১ অর্থ বছরে ডিম উৎপাদন ৩২১ কোটি বেড়ে ২ হাজার ৫৭ কোটি ৬৪ লাখে পৌঁছায়।

আরও পড়ুন: বাংলাদেশে খাদ্য ঘাটতি নেই: বিশ্বব্যাংক

এরপরও পোল্ট্রি ফিডে দাম বাড়ার অজুহাতে দফায় দফায় বেড়ে গত মঙ্গলবার পর্যন্ত প্রতি ডজন ডিমের দাম ১৬০ টাকায় উঠে। বুধবার থেকে এ দাম কমতে শুরু করে।

এই পরিস্থিতিতে একাত্তরের অনুসন্ধানে বেরিয়ে আসে ডিম কারসাজির বিষয়টি। এভাবে ডিমের দাম বাড়িয়ে গেলো ১৩ আগস্ট একদিনেই খামারিরা অতিরিক্ত কয়েক কোটি আয় করেছেন। পাইকারি ও খুচরা ব্যবসায়ীরাও যে যেভাবে পেরেছেন, বাজারে নৈরাজ্য তৈরি করেছেন।


একাত্তর/এসজে

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে দেশেও ভোজ্যতেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন মূল্য আজ মঙ্গলবার (১৪...
এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদের সময় কাঁচা চামড়ার দাম নিয়ে অস্থিরতা অব্যাহত। সরকার নির্ধারিত দামের অর্ধেকেও বিক্রি হয়েছে অনেক চামড়া। বিপরীতে বাজারে চামড়াজাত পণ্যের দাম বরাবরের মতোই চড়া। 
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর