একদিনে ডলারের দাম বাড়লো ৯০ পয়সা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৬ পিএম

কিছুতেই লাগাম টানা যাচ্ছে না ডলারের বাজার। ডলার সংকট কাটাতে টানা অনেক উদ্যোগ নেয়ার পরও দাম কমছে। একদিনের ব্যবধানের আবারো বেড়েছে ডলারের দাম। 

বুধবার (১৪ অক্টোবর) আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের দাম ৭৫ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ টাকা ৯০ পয়সা। আগের দিন মঙ্গলবার আন্তঃব্যাংকে ডলার কেনাবেচা হয়েছে ১০৬ টাকা ১৫ পয়সায়।

এর আগে, সোমবার ব্যাংকগুলোর কাছে প্রতি ডলার ৯৬ টাকা দরে বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। পরপর তিন দিন ডলারের দাম বাড়ায় টাকার মান কমলো ১০ টাকা ৯০ পয়সা।

২০২০ সালের জুলাই থেকে গত বছরের আগস্ট পর্যন্ত আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম ৮৪ টাকা ৮০ পয়সায় স্থিতিশীল ছিলো।

কিন্তু এরপর থেকে বড় ধরনের আমদানি ব্যয় পরিশোধ করতে গিয়ে ডলার সংকট শুরু হয়। তা এখনও অব্যাহত আছে। গত বছরে আগস্টের শুরুতেও আন্তঃব্যাংকে ডলারের মূল্য একই ছিল।

ওই বছরের ২২ আগস্ট প্রথমবারের মতো ডলারের দাম ৮৫ টাকা ছাড়ায়। আর এক বছর পরে টানা তিন দিন বেড়ে প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ১০৬ টাকা ৯০ পয়সা।


একাত্তর/এআর

দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে এবং রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহকে সহায়তা দিতে ব্যাংকগুলো থেকে অতিরিক্ত ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। 
বিদেশে অবস্থানকারী বাংলাদেশি, চলতি বছর, নভেম্বর, ২৮৯ কোটি ডলার রেমিট্যান্স, রেমিট্যান্স, হাজার কোটি টাকা,
ডলারের রেট বাজারের ওপর ছেড়ে দিলেও ডলার মার্কেট স্থিতিশীল আছে জানিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, সুতরাং সিদ্ধান্তটা সঠিক সময়েই নেয়া হয়েছে।
মার্কিন ডলারের দাম বাজারের উপর ছেড়ে দিতে বাংলাদেশকে নতুন করে চাপ দিচ্ছে আইএমএফ। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে, এটি বাজার ভিত্তিকই হবে কিন্তু লাগাম থাকবে তাদের হাতে। 
আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের ২২ গজে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ঠিকই, কিন্তু পুরো ম্যাচের প্রতিটি বলে জড়িয়ে ছিল তাওহিদ হৃদয়দের ভাগ্য! জিম্বাবুয়ে জিতলে ফাইনালের...
শারদীয় দুর্গোৎসবের শেষ প্রহরে এসে মহানবমী আমাদের সামনে নিয়ে এসেছে আনন্দ ও বিদায়বেদনার এক গভীর মিশ্র অনুভূতি। শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর ঢাকের বাদ্যে যে উৎসবের সূচনা হয়েছিল, নবমীতে এসে তার...
সুন্দরবনের গহীন জঙ্গল ছেড়ে লোকালয়ে আবার হানা দিয়েছে বনের রাজা! ভোলা নদীর তীরে এক মৃত গরুর দেহাবশেষ আর কাদায় বিশাল বিশাল বাঘের তাজা পায়ের ছাপ- ব্যস, এই দেখেই সুন্দরবন সংলগ্ন তিন গ্রামের মানুষের...
ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত আর নিত্যনতুন বিতর্কে সংবাদের শিরোনামে থাকা যেন চিত্রনায়িকা পরীমনির গা-সওয়া বিষয়। বিতর্ক আর পরীমনি- দুই যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ! তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে কোনো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর