ডলারের বিপরীতে পাউন্ডের রেকর্ড দরপতন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৫ পিএম

আমেরিকান ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের বিনিময় মূল্য রেকর্ড তলানিতে ঠেকেছে। এক মার্কিন ডলার সমান শূন্য দশমিক ৯৫ পাউন্ড হয়েছে, যা ১৯৭১ সালের পর থেকে সর্বনিম্ন।

রুশ-ইউক্রেন যুদ্ধের পর থেকে মার্কিন ডলারের সঙ্গে বিভিন্ন দেশের মুদ্রার দরপতন হচ্ছে। উন্নয়নশীল দেশের পাশাপাশি উন্নত দেশের মুদ্রারও দরপতন চলছে।

এবার মার্কিন ডলারের বিপরীতে পাউন্ডের মান সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যা ১৯৭১ সাল থেকে বর্তমান সময়ের মধ্যে সর্বনিম্ন।

চলতি মাসের প্রথম দিন এক মার্কিন ডলারের মান ছিলো ০.৮৭ পাউন্ড। রোববার এক মার্কিন ডলারের মান ছিলো ০.৯৩ পাউন্ড।

এ ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে ব্রিটেনের ব্যবসায়ী মহলে। বিশ্লেষকরা বলছেন, এই কারণে জাপানী গাড়ি প্রস্ততকারক থেকে শুরু করে অস্ট্রেলিয়ার খনি শ্রমিক পর্যন্ত সবার জীবনযাপন ব্যাহত হবে।

বিবিসি জানিয়েছে, ইউক্রেনে রুশ হামলার মধ্যে এবারের শীতে জ্বালানি সংকটের ঝুঁকি রয়েছে। বাণিজ্য নিয়ে উদ্বিগ্ন রয়েছেন বিনিয়োগকারীরা।

আরও পড়ুন: রহিমা বেগম ও মরিয়ামের বিরুদ্ধে মামলাবাজির অভিযোগ

এ পরিস্থিতিতে ডলারের বিপরীতে ইউরোর মানও ২০ বছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে। অন্যদিকে, এক মার্কিন ডলারের বিপরীতে ভারতে গুনতে হচ্ছে ৮১.৪৯ রুপি।


একাত্তর/আরএ

দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে এবং রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহকে সহায়তা দিতে ব্যাংকগুলো থেকে অতিরিক্ত ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। 
বিদেশে অবস্থানকারী বাংলাদেশি, চলতি বছর, নভেম্বর, ২৮৯ কোটি ডলার রেমিট্যান্স, রেমিট্যান্স, হাজার কোটি টাকা,
ডলারের রেট বাজারের ওপর ছেড়ে দিলেও ডলার মার্কেট স্থিতিশীল আছে জানিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, সুতরাং সিদ্ধান্তটা সঠিক সময়েই নেয়া হয়েছে।
মার্কিন ডলারের দাম বাজারের উপর ছেড়ে দিতে বাংলাদেশকে নতুন করে চাপ দিচ্ছে আইএমএফ। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে, এটি বাজার ভিত্তিকই হবে কিন্তু লাগাম থাকবে তাদের হাতে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর