কিছুতেই কমানো যাচ্ছে না চালের দাম

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ০৯:০৮ পিএম

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি, ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম দামে চাল বিক্রি বা আমদানি শুল্ক কমানো; কোন কিছুতেই কমানো যাচ্ছে না চালের দাম। 

নতুন করে চালের দাম না বাড়লেও, বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। একটু ভালো মানের এক কেজি চাল কিনতে গুণতে হচ্ছে কমপক্ষে ৭০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, আমদানির পরিমাণ আরও বাড়ানো গেলে হয়তো কমতে পারে চালের দাম। 

রাজধানীর কারওয়ান বাজার। থরে থরে সাজানো নানা রকম চাল। যোগানে কোন ঘাটতি নেই। দাম এখনও আগের মতো। মিনিকেট নামে কোন ধান নেই। 

তাই এই নামের কোন চাল বিক্রি করা যাবে না; সরকারের মন্ত্রীদের এমন মন্তব্যের পরও,বাজারে মিনিকেটের দাপট। দামও কম নয়। ৭০ থেকে ৮০ টাকা কেজি। 

চাল ব্যবসায়ীরা বলছেন, সরু চাল মানভেদে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮৫ টাকা পর্যন্ত। সরু চালের মধ্যে মিনিকেট ও নাজিরশাইলের বিক্রি বেশি।

নাজিরশাইল কিনতে গুনতে হচ্ছে প্রতি কেজিতে ৮৫ টাকা। বাজারে আটাশ চালের কেজি ৬০ টাকা, গুটি স্বর্ণা ৫৫ টাকা, স্বর্ণা ৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

মোহাম্মদপুর কৃষি মার্কেটেও গেল এক সপ্তাহে কোন চালের দামই কমেনি। এ বাজারে মিনিকেট ৬৮ থেকে ৭৭ টাকা। নাজিরশাইল ৭২ থেকে ৮৭ টাকা। আর বিআর-২৮ ৫২ টাকা কেজি। 

অন্যদিকে আবারও বেড়েছে মোটা চালের দাম। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মোটা চালের দাম কেজিতে বেড়েছে এক টাকা।

গত সপ্তাহে যে মোটা চালের দাম ছিল ৪৭ টাকা কেজি, এ সপ্তাহে সেই একই চাল বিক্রি হচ্ছে ৪৮ টাকা কেজি দরে।

আরও পড়ুন: বাজারে বেড়েছে পেঁয়াজ, মাছ ও মুরগির দাম

বাজারে চালের দাম কমার কোন লক্ষণ না থাকলেও টিসিবি’র তথ্য বলছে গেলো এক সপ্তাহর ব্যবধানে সরু চালের দাম কেজিতে এক টাকা এবং মাঝারি চালের দাম দুই টাকা কমেছে। 

টিসিবি বলছে, গেলো বছরের এই দিনে চালের দাম ১২ দশমিক ১০ শতাংশ কম ছিলো।



একাত্তর/এসি

দেশের বাজারে আবার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে দুই লাখ ৮৬ হাজার টাকা দাঁড়িয়েছে। এর মাধ্যমে...
স্বর্ণ, সোনা, বাজুস, দাম বৃদ্ধি, বাড়লো, এক ভরি সোনার দাম কত
দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে আট হাজার ৩৩৯ টাকা। এতে এক ভরি স্বর্ণের...
দেশের বাজারে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে পাঁচ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর