মুখপাত্র বদল করলো বাংলাদেশ ব্যাংক

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ০৪:৫৯ পিএম

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হিসেবে নির্বাহী পরিচালক মো. মেজবাউল হককে মনোনীত করা হয়েছে। তিনি বর্তমান মুখপাত্র আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হবেন। 

রোববার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. গোলাম মোস্তফার সই করা এক অফিস নির্দেশে জানানো হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নির্বাহী পরিচালক জি এম আবুল কালাম আজাদের পরিবর্তে নির্বাহী পরিচালক মো. মেজবাউল হককে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হিসেবে মনোনীত করা হলো।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র জিএম আবুল কালাম আজাদকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার আগে চার বছরেরও বেশি সময় ধরে এ দায়িত্ব পালন করেন নির্বাহী পরিচলক মো. সিরাজুল ইসলাম।

আরও পড়ুন: 'সশস্ত্র বাহিনীকে পেশাদার ও শক্তিশালী করতে কাজ করছে সরকার'



একাত্তর/এসজে

দেশের বৈদেশিক মুদ্রার (ফরেক্স) মোট বা গ্রস রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংকটির বর্তমান নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান।
দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর