বাংলাদেশ পৃথিবীর মধ্যে বিনিয়োগের জন্য সেরা: প্রধানমন্ত্রী

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ০১:৫৪ পিএম

বাংলাদেশকে বিনিয়োগের জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জায়গা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কারণ আমরা সব সুযোগ-সুবিধা দিচ্ছি। বিনিয়োগকারীদের বিভিন্ন সেবা ও পরিসেবা অনুমোদনের ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে। বিভিন্ন জটিলতা থাকলেও আমরা সেটা নিরসন করছি। তার ওপর বাংলাদেশ প্রাচ্য ও প্রাশ্চত্যের মেলবন্ধন। এখান থেকে ভালো যোগাযোগ ব্যবস্থা রয়েছে। বাংলাদেশে বিনিয়োগ করলে সমুদ্রপথ, আকাশ ও রেলপথ ব্যবহার করে পণ্য পরিবহনের সুযোগ আছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) আওতাধীন বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (জাপানিজ অর্থনৈতিক অঞ্চল) এর আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

বাংলাদেশের অনেক উন্নয়নে জাপানের অবদান আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশটির সঙ্গে আমাদের ৫০ বছরের বন্ধুত্বের সম্পর্ক অটুট আছে।

এসময় বিনিয়োগকারীদের আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃষিজমি রক্ষা করতে এই অর্থনৈতিক অঞ্চলগুলো গড়ে তোলা হচ্ছে। বিনিয়োগকারীরা এলে তাদের সুবিধা মতো অর্থনৈতিক অঞ্চলে জায়গা করে দেওয়া হবে। এমনকি তারা যেভাবে চান, সেভাবেও জায়গা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। 

প্রধানমন্ত্রী জানান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দেশের নদীগুলোর ড্রেজিং করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে আঞ্চলিক সড়কে যোগাযোগের ব্যবস্থা করা হচ্ছে।

বিনিয়োগের জন্য বাংলাদেশে পৃথিবীর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জায়গা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ভৌগলিক অবস্থা ভালো। বিনিয়োগকারীরা সড়ক, রেল, নৌ এবং সমুদ্রসহ সব পথ ব্যবহার করে রপ্তানি সুবিধা পাবে। 

সরকার প্রধান বলেন, দক্ষিণ এশিয়া ছাড়াও দক্ষিণ-পশ্চিম এশিয়া এবং পশ্চিমা দেশগুলোতে যোগাযোগ করে রপ্তানি বাড়ানো যাবে। বিদেশিরা বিনিয়োগ 

সুযোগ নিয়ে নিজের সমৃদ্ধ হবে এবং দেশের উন্নয়ন হবে।

এসময় অর্থনৈতিক অঞ্চলগুলো যেন পরিবেশ বান্ধব হয় সে কথাও জানান সরকার প্রধান।

বেজা’র নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন জানান, জাপানিদের বিনিয়োগ সুবিধা দিতে ২০১৯ সালে সুমিতমো করপোরেশনের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল কতৃপক্ষ বেজা। প্রাথমিকভাবে পাঁচ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। 

এরমধ্যে ১৮০ একর জমি বিনিয়োগের উপযুক্ত করা হয়েছে। যেখানে জাপানি ৩০ এবং অন্য দেশের ১০ কোম্পানি বিনিয়োগ আগ্রহ দেখিয়েছে।

বেজা নির্বাহী চেয়ারম্যান বলেন, উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অর্থনৈতিক অঞ্চলগুলো বিশেষ ভূমিকা রাখবে। 

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, জাপান গেলো ৫০ বছরের মতো আগামীতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগী থাকতে চায়। তবে এজন্য দুর্নীতিমুক্ত বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে।

এদিকে সংশ্লিষ্টদের ধারনা, প্রাথমিক অবস্থায় বিশেষ এ অর্থনৈতিক অঞ্চলে দেড় বিলিয়ন ডলার বিনিয়োগ হতে পারে। 


একাত্তর/এসি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির ক্ষেত্রে যে অর্জন ছিলো তা অতিরঞ্জিত বলে মনে করে গত ১৬ বছরের দুঃশাসনের সময়ের...
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
এবারের বাজেটে মাত্র ১৫ শতাংশ কর দিয়ে ঢালাওভাবে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে সরকার। এ নিয়ে যখন ব্যবসায়ীসহ বিভিন্ন মহলে আলোচনা তুঙ্গে, তখন প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা...
স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে এই প্রক্রিয়ায় কী কী সুবিধা পাওয়া যাবে সেই বিষয়েও নির্দেশনা দিয়েছেন তিনি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর