‘ব্যাংকিং চ্যানেলে ফেরাতেই কালো টাকা সাদার সুযোগ’

আপডেট : ০৭ জুন ২০২৪, ১১:২৮ পিএম

এবারের বাজেটে মাত্র ১৫ শতাংশ কর দিয়ে ঢালাওভাবে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে সরকার। এ নিয়ে যখন ব্যবসায়ীসহ বিভিন্ন মহলে আলোচনা তুঙ্গে, তখন প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, কালো টাকা যাতে কেউ না রাখে সেজন্য অল্প ট্যাক্স দিয়ে বৈধ করার সুযোগ করে দেওয়া হয়েছে। 

তিনি বলেন, ব্যাংকিং চ্যানেলে টাকা ফেরাতেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। যাতে সবাই সেটা বের করে। 

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সব সরকারের সময় কালো টাকা সাদা করার সুবিধা ছিলো।

শুক্রবার বিকেলে তেজগাঁও জেলা কার্যালয়ে আওয়ামী লীগ আয়োজিত ছয় দফা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

বিএনপি আমলে সবশেষ বাজেট ৬২ হাজার কোটি টাকার ছিল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এবার আওয়ামী লীগ বাজেট দিয়েছে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার। বাজেটে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের দিকে নজর দেওয়া হয়েছে। 

শেখ হাসিনা বলেন, আমরা সীমিতভাবে আগাতে চাই। যাতে মানুষের কষ্ট না হয়। সেভাবেই বাজেট দেওয়া হয়েছে।

বিশ্বের নানা সঙ্কটের ধাক্কা এখনও দেশের অর্থনীতিতে রয়েছে জানিয়ে সরকারপ্রধান বলেন, করোনার সময় রিজার্ভ কতো আছে তার দিকে না তাকিয়ে মানুষের নিত্য প্রয়োজন মেটানো ও জীবন বাঁচানোই ছিল সরকারের একমাত্র লক্ষ্য। 

প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব পরিস্থিতি মাথায় নিয়ে চলতে হবে। যাদের কোনো কিছু ভালো না লাগে তাদের ভালো না লাগাই থাক। তাতে কান দেওয়ার দরকার নাই। তাদের অস্বাভাবিক সরকার থাকলে ভালো লাগে। কিন্তু জনগণের ভোটে নির্বাচিত আওয়ামী লীগের সরকারের কিছু ভালো লাগে না। তাদের নাকি মূল্যায়ন করা হয় না। 

মানু্ষের আস্থা বিশ্বাস আমাদের শক্তি। সেটি নিয়েই আমরা চলতে চাই। মানুষের কল্যাণ করাই লক্ষ্য, যোগ করেন শেখ হাসিনা।

ছয় দফা নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, ছয় দফাই ছিল স্বাধীনতা সংগ্রামের বীজমন্ত্র তথা অঙ্কুর। পাকিস্তানের বঞ্চনা থেকে মানুষকে মুক্ত করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। সেজন্যই তিনি ছয় দফা দিয়েছিলেন। এরপর তাকে বারবার গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, পাকিস্তান আমলে স্বয়ংসম্পূ্র্ণ হয়েও বঞ্চিত হয়েছিলো পূর্ব বাংলা। পাকিস্তানের দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন বঙ্গবন্ধু। বাংলার নামিদামি নেতারা শুধু ক্ষমতায় যেতে চাইতেন। ভাষা আন্দোলন, স্বাধীনতাসহ বাঙালির সব অর্জন বুকের রক্ত দিয়েই অর্জিত হয়েছে।

প্রধানমন্ত্রী  জানান, ১৯৭০ এর নির্বাচনে বঙ্গবন্ধুর বিরুদ্ধে ছিলো ২০ দলীয় জোট। এখনও আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ দলীয় জোট।

তিনি বলেন, দেশের কিছু আঁতেল আছে যারা ’৭০ এর নির্বাচনে বলেছিলেন, ‘ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো’। কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন, ‘ভোটের বাক্সে লাথি মেরে নয়, ভোট দিয়েই বাংলাদেশ স্বাধীন করা হবে’।

বঙ্গবন্ধুকে হত্যা করে যারা ক্ষমতায় এসেছে তাদের মাথায় ছিলো শুধু ক্ষমতা দখল। আর চিন্তায় ছিলো পাকিস্তান। যা তাদের কর্মকাণ্ডে দেখা গেছে বলে মন্তব্য করেন সরকারপ্রধান।

শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান-এরশাদ-খালেদা ২৯ বছরে দেশের কোনো উন্নয়নই করতে পারেনি। উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জাতির পিতার আদর্শ নিয়ে কাজ করেছি বলেই দেশ এগিয়ে যাচ্ছে। 

 

একাত্তর/এসি
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড...
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত এক রোড শো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কালো টাকা সাদা করার সুযোগ দেয়া থেকে সরে আসতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এখনও এনিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা পায়নি সংস্থাটি। কর্মকর্তারা জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে অর্থ...
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, জোরালো জনমত তৈরি হলে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের চিন্তা করবে সরকার। এর বিরুদ্ধে জোরালো মত তৈরি হলে সরকার এটি বাতিলও করতে পারে সরকার।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর