এফএও -এর সঙ্গে চার কারিগরি সহায়তা প্রকল্প চুক্তি স্বাক্ষর

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১০:১৮ পিএম

অর্থ মন্ত্রণালয়ের অধীন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) রোববার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সঙ্গে সহনশীল ও টেকসই কৃষি-খাদ্য ব্যবস্থার জন্য চারটি কারিগরি সহায়তা প্রকল্প চুক্তি স্বাক্ষর করেছে।

ইআরডি সচিব শরিফা খান এবং বাংলাদেশে এফএও প্রতিনিধি রবার্ট ডি সিম্পসন প্রকল্প চুক্তিগুলোতে স্বাক্ষর করেন। 

চারটি প্রকল্পের মধ্যে তিনটি কৃষি মন্ত্রণালয় এবং একটি স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়ন করবে।

সংশ্লিষ্টরা জানান, এসব প্রকল্প কৃষি ও পরিবেশ খাতে অবদান রাখবে এবং এই খাতগুলোর প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি গ্রামীণ জনগণ ও প্রান্তিক কৃষকদের জীবনযাত্রার উন্নতিতে উল্লেখযোগ্যভাবে সহায়তা করবে।

আরও পড়ুন: প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল বুধবার, বাড়ছে পাঁচ হাজার পদ

বাংলাদেশ ১৯৭৩ সালে এফএও-এর সদস্য হওয়ার পর থেকে কৃষি (শস্য, মৎস্য ও পশুসম্পদ) এবং পরিবেশ খাতে প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা প্রদান করে আসছে।

এফএও বাংলাদেশকে এ পর্যন্ত ৩৫০টি প্রকল্পে কারিগরি সহায়তা প্রদান করেছে।


একাত্তর/আরবিএস  

বাংলাদেশ ব্যাংকের সাথে রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল বিষয়ে একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক।রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিলে অংশগ্রহণকারী হিসেবে বাংলাদেশ ব্যাংক...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর