উচ্চ মধ্যম আয়ের দেশে যেতে পাঁচ পরামর্শ বিশ্বব্যাংক এমডির

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ০৯:৪৫ পিএম

২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে যেতে বাংলাদেশের অর্থনীতিতে পাঁচটি সংস্কারের পরামর্শ দিয়েছেন বিশ্বব্যাংকের এমডি এক্সেল ভন ট্রটসেনবার্গ।

এগুলো হলো- আর্থিক খাতে কাঠামোগত সংস্কার, ভ্যাট ব্যবস্থা সংস্কার করে কর ব্যবস্থার সংস্কার, রপ্তানি আয়ের প্রবৃদ্ধি বাড়াতে পণ্যের বহুমুখীকরণ, অবকাঠামো খাতে উন্নয়ন নিশ্চিত ও সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় মনোযোগ। 

তার মতে, ১৯৭২ পরবর্তী বাংলাদেশ আর আজকের বাংলাদেশের মধ্যে যে আর্থ-সামাজিক খাতে পরিবর্তন তা বিশ্ব দরবারে ভূয়সী প্রশংসার দাবিদার।

রোববার (২২ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ-বিশ্বব্যাংকের ৫০ বছরের বন্ধুত্ব উদযাপন’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে শনিবার (২১ জানুয়ারি) ঢাকায় আসেন ট্রটসেনবার্গ। 

তিনি জানান, দারিদ্র বিমোচন, নারী ও শিশুর উন্নয়ন, মাতৃমৃত্যু হার কমানোসহ আর্থ সামাজিক অনেক সূচকে বাংলাদেশ এখন বিশ্বে অনুকরনীয়। 

image


এর আগে দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছরপূর্তির অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থাকায় বিশ্ব ব্যাংককে ধন্যবাদ জানান অর্থমন্ত্রী আবু হেনা মোহাম্মাদ মুস্তাফা কামাল। আগামী দিনেও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোকে পাশে চান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশ হবো। আর ২০৪১ এ আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। এ জন্য আমরা সব উন্নয়ন সহযোগীর কাছে অকুণ্ঠ সহযোগিতা চাই। 

image


কোভিড পরবর্তী  বাংলাদেশের অর্থনেতিক মন্দা মোকাবিলায় নতুন করে বাজেটারি সহায়তা দেবে কিনা এমন প্রশ্নের উত্তরে বিশ্বব্যাংক এমডি জানান, সঙ্কট মোকাবিলায় বিশ্বব্যাংক স্বল্প সময়ের জন্য নয়, বরং শিক্ষা, স্বাস্থ্যসহ চলমান প্রকল্পগুলোতে দীর্ঘ মেয়াদে অর্থায়ন করতে চায়। 

বিশ্বব্যাংক এমডি বলেন, করোনা সঙ্কট ও ইউক্রেন-রাশিয়া সঙ্কটে অনেক দেশ বাজেট সহায়তা চায়। তারপরও আমরা সবার চাহিদার মাপকাঠির ওপর ভিত্তি করে অল্প করে বাজেট সহায়তা দেবো। কোভিডের কারণে অনেক দেশের অর্থ দরকার।

পদ্মা সেতুতে ঋণ না দেওয়ায় বিশ্বব্যাংক কি অনুতপ্ত? এমন প্রশ্নের জবাবে ট্রটসেনবার্গ বলেন, আমি বাংলাদেশের ৫০ বছরের উন্নয়ন দেখছি। বর্তমানে বিশ্বব্যাংকের অর্থায়নে ৩৬৫ প্রকল্প চলমান। এর মধ্যে একটি প্রকল্পে ঋণ দেওয়া বা না দেওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ৫০ বছরে ৩৯ বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক।

image


বিশ্বব্যাংক এমডি বলেন, বাংলাদেশ অগ্রগতি অর্জন করেছে। ১৯৭১ সালে স্বাধীনতার সময় বিশ্বের অন্যতম দরিদ্রতম দেশ থেকে ২০১৫ সালে নিম্ন-মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। বিশ্বব্যাংক বাংলাদেশের প্রথম উন্নয়ন সহযোগীদের অন্যতম হিসেবে এই যাত্রায় অংশীদার হতে পেরে গর্বিত। আমরা একে অপরের কাছ থেকে শিখেছি উন্নয়ন কীভাবে কাজ করে।

তিনি বলেন, গত পাঁচ দশকের অসাধারণ যাত্রায় বিশ্বব্যাংক বাংলাদেশের অবিচল অংশীদার ছিল। ১৯৭২ সালের আগস্ট মাসে বাংলাদেশ বিশ্বব্যাংক গ্রুপের সদস্য হয়। ১৯৭২ সালের নভেম্বর মাসে বাংলাদেশে বিশ্বব্যাংক প্রথম প্রকল্প হাতে নেয়, যার মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ, কৃষি ও শিল্পের পুনঃপ্রতিষ্ঠা এবং নির্মাণ ও বিদ্যুৎ খাতের সহায়তার জন্য ৫০ মিলিয়ন ডলারের জরুরি পুনরুদ্ধার ঋণ দেওয়া হয়। একই সময়ে বিশ্বব্যাংক চারটি প্রকল্প পুনরায় চালু করে, যা স্বাধীনতার আগে অনুমোদিত।

আরও পড়ুন: ৯ ঘণ্টা চললো মেট্রোরেল, আনন্দে বাড়ি ফিরলেন মুসল্লিরা

image


বিশ্বব্যাংক এমডি আরও বলেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাংক বাংলাদেশের উন্নয়ন চ্যালেঞ্জগুলো অতিক্রমে আইডিএ’র আওতায় অনুদান, সুদবিহীন ঋণ এবং নমনীয় ঋণ হিসেবে প্রায় ৩৯ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। ৫৬টি চলমান প্রকল্পে প্রায় ১৫ দশমিক ৩ বিলিয়ন ডলারের অর্থায়ন করছে।


একাত্তর/এসি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, সাধারণ মানুষের জীবিকা সুরক্ষা এবং বৈশ্বিক সার ও জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে জরুরি সহায়তা হিসেবে প্রায় ১১০ কোটি বা এক দশমিক এক...
বাংলাদেশ সরকারের অগ্রাধিকার খাতগুলোতে বড় আকারের কর্মসংস্থান সৃষ্টি ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক।
চলতি অর্থবছরে দেশে ৪ দশমিক ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হবে।  সবশেষ অর্থনৈতিক প্রতিবেদনে এই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। 
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর