শিগগিরই দেশে সব লেনদেনই হবে কিউআর কোড দিয়ে

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১১ পিএম

সেদিন আর বেশি দূরে নেই যখন দেশের সব লেনদেনই হবে কিউআর কোডের মাধ্যমে এবং কোন কাগজের টাকা ছাড়াই। দরকার হবে শুধু একটি স্মার্টফোন আর ব্যাংকের অ্যাপ।

স্মার্ট ও ক্যাশলেস দেশ গড়ার উদ্যোগের অংশ হিসেবে ব্যাংকসহ ১৬টি আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান রাজধানীর কিছু এলাকায় এরইমধ্যে এই সেবা চালু করেছে।

ঘর থেকে বের হলেন আর হুট করে জুতা গেলো। পকেটে নগদ খুচরা টাকার সংকট। এমন সব বিপদে কি করবেন, এতো চিন্তার কিছু নেই। সহজ সমাধান দেবে কিউআর কোড।

জুতো সারিয়ে নেবার পর কিউআর কোডের সামনে স্মার্টফোনটি ধরে মুহূর্তেই লেনদেনে সেরে ফেলতে পারবেন। এভাবেই প্রতিটি ক্ষেত্রে লেনদেনকে সহজ করবে কিউআর কোড।

কুইক রেসপন্স কোড বা কিউআর কোড মূলত এক ধরনের ডিজিটাল বারকোড, যা মেশিনে পাঠযোগ্য অপটিক্যাল লেবেল। এ লেবেলেই সন্নিবেশিত থাকে যাবতীয় প্রয়োজনীয় তথ্য।

কিউআর কোড ব্যবহারের জন্য অবশ্য এরজন্য আপনার আগে থাকতে হবে বিকাশ, রকেটের, নগদের মতো মোবাইল ব্যাংকিং অ্যাপস বা ব্যাংকের এটিএম কার্ড।

রাজধানীর এক মুচি শাপলা আকতার। এতদিন জুতা সেলাইয়ের কাজ নগদ টাকায় করলেও এখন তার বেশিরভাগ লেনদেন হচ্ছে এই কিউআর কোডের মাধ্যমে।

রাস্তার ঠিক বিপরীত পাশে ছোট ছোট খাবারের দোকান। যেখানে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত খাবার খেয়ে কিউআর কোডের মাধ্যমে কাগুজে টাকা ছাড়াই লেনদেন করছেন ভোক্তারা।

রাজধানীর মতিঝিলে ডাব, ঝালমুড়ি বিক্রেতা, ফল বিক্রেতার মতো প্রায় ১২০০ মার্চেন্ট এখন নগদ টাকা ছাড়াই দিচ্ছেন ক্যাশলেস লেনদেনের সেবা। যার যাত্রা শুরু হয়েছে গেলো মাসে।

এই কিউআর কোডের সাথে যুক্ত দশটি বাণিজ্যিক ব্যাংক, তিনটি মোবাইল সেবা দানকারী প্রতিষ্ঠান আর তিনটি আন্তর্জাতিক পেমেন্ট সংস্থা।

ডিজিটাল পদ্ধতিতে বেচাকেনায় বেশ সাড়া পাচ্ছেন তারা। রাজধানীর মতিঝিল এলাকার এমন উদ্যোগ সারাদেশে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন: রোজার আগেই হু হু করে বাড়ছে বিদেশি ফলের দাম

তবে ক্যাশলেস সেবার জন্য গ্রাহক পর্যায়ে সচেতনতা বাড়ানোই বড় চ্যালেঞ্জ বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। মানুষ যতো আগ্রহী হবে ততোই সহজ হবে এই পদ্ধতিতে লেনদেন।

২০২১ সালে চালু হয় ‘বাংলা কিউআর’ কোড পেমেন্ট সিস্টেম। নির্দিষ্ট ব্যাংকের অ্যাপের মাধ্যমে মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট অথবা প্রিপেইড কার্ড থেকে সব ধরনের আর্থিক লেনদেন করতে এই পেমেন্ট সিস্টেম চালু করে বাংলাদেশ ব্যাংক।

একাত্তর/আরএ

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
রাজধানীর বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। গত কয়েক মাসের তুলনায় সবজিতে দাম কমেছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত।
রাজধানীর বাজারগুলোতে প্রচুর পরিমাণে সবজি দেখা গেলেও অধিকাংশ সবজির দাম এখন নাগালের বাইরে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। সঙ্গে গত দুই সপ্তাহ ধরেই পেঁয়াজ, আদা ও এলাচের দাম বেড়েছে।
এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর