বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে ১৮,৫০০ কোটি টাকা কাটছাঁট হচ্ছে

আপডেট : ০১ মার্চ ২০২৩, ০৮:৩৬ পিএম

চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপি থেকে সাড়ে ১৮ হাজার কোটি টাকা কাটছাঁট করছে সরকার। 

বুধবার (১ মার্চ) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠকে সংশোধিত এই এডিপি অনুমোদন করা হয়। এ সময় দেশের আয় বৃদ্ধিসহ কর্মসংস্থান সৃষ্টি হয় এমন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। 

দেশের সবচেয়ে বড় প্রকল্প রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য সরকার বরাদ্দ ছিলো ১৩ হাজার ৩৯৫ কোটি টাকা। কিন্তু বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কটের বাস্তবতায় মাঝপথে তা কাটছাঁট করে ১১ হাজার ১৩৯ কোটি টাকায় নামিয়ে এনেছে সরকার। বরাদ্দ কমানো হচ্ছে মূলত বিদেশী সহায়তা থেকে। 

এমন একাধিক মেগা প্রকল্পসহ আরও কিছু প্রকল্পের জন্য বরাদ্দ কাটছাঁট করে বার্ষিক উন্নয়ন কর্মসূচি সংশোধন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাড়ে ১৮ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপির আকার অনুমোদন হয় ২ লাখ ২৭ হাজার কোটি টাকা। 

সংশোধিত এডিপিতে এবারও সবোর্চ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে। পরিকল্পনা প্রতিমন্ত্রী  ড. শামসুল আলম বললেন, দেশে আয় ও কর্মসংস্থান বাড়ে এমন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

সংশোধিত এডিপিতে অর্থ বরাদ্দ বেড়েছে ২১টি মন্ত্রনালয়ে, আর কমেছে ৩৭টি মন্ত্রনালয়ে। এডিপিতে থাকা ১৬২৭টি প্রকল্পের মধ্যে এই বছরের মধ্যেই ৩৪৩টি প্রকল্প শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 


একাত্তর/এআর

আগামী অর্থবছর থেকে সারা বছর আয়কর রিটার্ন দাখিলের সুযোগ পাচ্ছেন করদাতারা। তবে নির্ধারিত সময়ের আগে রিটার্ন দাখিল করলে কর ছাড়ের সুবিধা পাবেন, আর দেরিতে রিটার্ন দিলে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে।
মোংলা বন্দরে চলতি অর্থবছরের (২০২৫-২৬ অর্থবছর) সাত মাসে ৩১টি বিদেশি বাণিজ্যিক কন্টেইনারবাহী জাহাজ আগমনের মধ্য দিয়ে ২১ হাজার ৬৫১ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে।
চলতি অর্থবছরে দেশে ৪ দশমিক ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হবে।  সবশেষ অর্থনৈতিক প্রতিবেদনে এই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। 
নতুন বছর শুরুর আগেই সুখবর দিলো সরকার। কমে আসছে মোবাইল ফোনের দাম। বর্তমানে বৈধ পথে মোবাইল আমদানির শুল্ক প্রায় ৬১ শতাংশ। এটা উল্লেখযোগ্য হারে কমাতে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছে টেলিযোগাযোগ ও...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর