নিত্যপণ্যের মূল্যস্ফীতি নিয়ে দুই সংস্থার দুই চিত্র!

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ০৭:৫৪ পিএম

নিত্য ও ভোগ্যপণ্যের মূল্যস্ফীতি নিয়ে দু'রকম কথা বলছে সরকারের দুই সংস্থা- পরিসংখ্যান ব্যুরো ও টিসিবি। পরিসংখ্যান ব্যুরো বলছে, ফেব্রুয়ারি পর্যন্ত শহরে জীবনযাত্রার খরচ বেড়েছে আট দশমিক সাত আট শতাংশ। 

আর টিসিবি বলছে, বছর ব্যবধানে পণ্যের দাম ১০ থেকে সর্বোচ্চ ১১১ শতাংশ পর্যন্ত বেড়েছে। পরিকল্পনামন্ত্রীর দাবি, বাজার আর মজুরি সচল থাকায় মানুষের গায়ে এর উত্তাপ লাগছে না। 

রমজানের এই সময়ে সারাদিন রোজা রেখে ভালমন্দ খাবারের চিন্তাটা বিলাসিতা জেনেই হয়তো এই রাজধানীর একজন জাহানুর বেগমের পান্তা আর করলা ভাজি দিয়ে ইফতারের আয়োজন।  

স্বামীর মাত্র ৯ হাজার টাকা রোজগার; দিনরাত বাসা বাড়িতে কাজ করে তার আয়ও বেশি না। দুই জনের আয় দিবেও দিন চলছে না। ফলে খাবার নিয়ে বিলাসিতার কোন সুযোগ নেই। 

অন্যদিকে, এক মেয়ের পর আরেক সন্তান আসার আয়োজনে ব্যস্ত মনির। অথচ তার মাসে ১৮ হাজার টাকার আয়ে বেঁচে থাকার ন্যুনতম চাহিদাই মেটে না। 

এরপর আবার ভালো মন্দ খাওয়া। পাতভরে কবে মাংস খেয়েছে, মনেও পড়ে না মনির। আর এখন তো মাংস কেনার কথা চিন্তাই করেন না। শেষ হবে কিনেছেন সেটাও মনে নেই। 

আর্থিক আর সামাজিক অবস্থানে জাহানুর আর মনির থেকে বেশ এগিয়ে থাকা রফিকুল ইসলাম, পেশায় ব্যবসায়ী। কিন্তু তারও সংসারে টানাটানি বাড়তি খরচের ধাক্কায়। 

ডাল-ভাত ছাড়া তার কাছে বাকি সব কিছুই বিলাসিতা। জানালেন, ব্যবসায়ে লাভের পরিমাণ দিনকে দিন কমে আসায় খরচের হাতও গুটিয়ে নিতে হয়েছে।

অথচ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব বলছে, গেল বছরের তুলনায় একই পণ্য ও সেবা কিনতে ৯ টাকা বাড়তি খরচ করতে হচ্ছে ভোক্তাদের। 

যদিও সরকারের আরেক সংস্থা টিসিবির হিসাবে, বছর ব্যবধানে আদা, ডাল, ময়দা, চিনি , খেজুর, শুকনা মরিচের মতো পণ্যের দাম বেড়েছে ১০ থেকে সর্বোচ্চ ১১১ শতাংশ হারে। 

ডিম, ব্রয়লার মুরগী কিংবা প্রতি কেজি খাসির যে দামও বেড়েছে কমপক্ষে ১০ শতাংশের ওপরে। তবে বাজারের চিত্রের সঙ্গে এই পরিসংখ্যানেরও কোন মিল খুঁজে পাওয়া যায় না। 

আরও পড়ুন: আজ থেকে ব্যাংক-অফিসের নতুন সূচি

নিত্যপণ্যের চড়া দামে ভোক্তাদের যে নাভিশ্বাস- তা মানেন পরিকল্পনামন্ত্রীও। তবে তার দাবি, এই বাড়ন্ত দাম দিয়ে ভোক্তা যেহেতু পণ্য কিনছেন তার অর্থ তারা অতটা দুর্দশায় পড়েননি। 

এম এ মান্নান জানান, মানুষের কেনা-কাটায় স্বস্তি দিতে, বাজারকে সচল রাখার চেষ্টা করছে সরকার। আগামী অর্থবছরের বাজেটও আসছে সে ভাবনাকে কেন্দ্র করে জানালেন মন্ত্রী। 

একাত্তর/এসজে

উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে তলানিতে থাকা বিনিয়োগে বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ...
আইন-কানুনের তোয়াক্কা না করে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে, ইস্টার্ন ব্যাংকের ২১ শতাংশ শেয়ার দখল করে আছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও তার পরিবার। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে...
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত লক্ষ্যে নেমে না আসায় নীতি সুদ হার কমবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান বলছেন, এককভাবে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে মূল্যস্ফীতি...
দেশে ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি যেন থামছেই না। গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশের হাসপাতালগুলোতে নতুন করে ভর্তি হয়েছেন ২ হাজার ১০ জন ডেঙ্গুরোগী।...
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা দিন দিন আরও আশঙ্কাজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৫ জনই ঢাকা বিভাগের।
পারস্য উপসাগরের কৌশলগতভাবে স্পর্শকাতর হরমুজ প্রণালী ও কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের সামরিক নজরদারি ব্যর্থ করে দুটি সর্বাধুনিক আমেরিকান ‘এমকিউএম-১৭০’ ড্রোন অক্ষত অবস্থায় জব্দ করেছে ইরানের...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফারহানা ইয়াসমিন শীলার রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি স্বামী রাসেল মাহমুদ বয়াতীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর