ঈদকে সামনে রেখে নতুন নোট সরবরাহ শুরু

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১০:১৭ পিএম

ঈদে নতুন টাকা বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। ঢাকা অঞ্চলের বিভিন্ন ব্যাংকের ৪০ শাখায় ১৭ এপ্রিল পর্যন্ত নতুন নোট পাওয়া যাবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখায় ৫, ১০, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হচ্ছে। তবে, আঙুলের ছাপ দিয়ে টাকা তুলতে গিয়ে ভোগান্তি হচ্ছে গ্রাহকদের। 

প্রযুক্তি জটিলতায় নতুন টাকা বিতরণে হ-য-ব-র-ল অবস্থায় একদিকে যখন নতুন নোট নিতে আসা মানুষের ভিড়। অন্যদিকে কাউন্টারগুলো একেবারেই ফাঁকা। কেন এমন চিত্র? 

কারণ বাংলাদেশ ব্যাংকে যারা নতুন নোট নিতে আসছেন তাদেরকে আগে আঙুলের ছাপ দিয়ে টোকেন নিতে হচ্ছে। কিন্তু টোকেন নিতে গিয়েই বাধছে বিপত্তি। কারণ, একাধিকবার আঙুল ছোঁয়ানোর পর তবেই মিলছে টোকেন। 

লাইনে না দাঁড়িয়ে টোকেন নিচ্ছে এমন অভিযোগও করেন নতুন টাকার জন্য লাইনে দাঁড়ানো এই মানুষেরা। একজন গ্রাহক একবারে ৫ টাকার ১০০ নোটের এক প্যাকেট, ১০, ২০ ও ৫০ টাকার এক প্যাকেট করে মোট সাড়ে ৮ হাজার টাকা সমমূল্যের নতুন নোট নিতে পারছেন। 

সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত ১৭ এপ্রিল পর্যন্ত নতুন টাকার নোট সংগ্রহ করা যাবে ঢাকা অঞ্চলের বিভিন্ন ব্যাংকের ৪০টি শাখা থেকে।

যেসব ব্যাংকে মিলবে নতুন টাকার নোট

এনসিসি ব্যাংক, যাত্রাবাড়ী শাখা; মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, বাবু বাজার শাখা; পূবালী ব্যাংক, সদরঘাট শাখা; জনতা ব্যাংক, আব্দুল গণি রোড করপোরেট শাখা; অগ্রণী ব্যাংক, জাতীয় প্রেস ক্লাব করপোরেট শাখা; রূপালী ব্যাংক, স্থানীয় কার্যালয়; এক্সিম ব্যাংক, মতিঝিল শাখা, ঢাকা।

সোনালী ব্যাংক, রমনা করপোরেট শাখা; ওয়ান ব্যাংক, বাসাবো শাখা; আল-আরাফাহ ইসলামী ব্যাংক, নন্দীপাড়া শাখা; এনসিসি ব্যাংক, মালিবাগ শাখা; অগ্রণী ব্যাংক, রামপুরা টিভি শাখা; এবি ব্যাংক, প্রগতি সরণি শাখা; প্রিমিয়ার ব্যাংক, বসুন্ধরা শাখা; প্রিমিয়ার ব্যাংক, বনানী শাখা; ব্যাংক এশিয়া, বনানী-১১ শাখা, ঢাকা।

আইএফআইসি ব্যাংক, গুলশান শাখা; ন্যাশনাল ব্যাংক, মহাখালী শাখা; সাউথইস্ট ব্যাংক, কারওয়ান বাজার শাখা; সোশ্যাল ইসলামী ব্যাংক, বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা; প্রাইম ব্যাংক, এ্যালিফেন্ট রোড শাখা; ডাচ-বাংলা ব্যাংক, নিউমার্কেট শাখা; ব্যাংক এশিয়া, ধানমন্ডি শাখা; সাউথইস্ট ব্যাংক, মোহাম্মদপুর শাখা, ঢাকা।

ব্র্যাক ব্যাংক, শ্যামলী শাখা; সোনালী ব্যাংক, সংসদ ভবন শাখা; ডাচ-বাংলা ব্যাংক, মিরপুর শাখা; এক্সিম ব্যাংক, মিরপুর শাখা; সিটি ব্যাংক, বেগম রোকেয়া সরণি শাখা; জনতা ব্যাংক, রজনীগন্ধা, ডাচ-বাংলা ব্যাংক, এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা, দক্ষিণখান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, গাউসুল আযম এভিনিউ শাখা; রূপালী ব্যাংক, উত্তরা মডেল টাউন করপোরেট শাখা, ঢাকা।

সোনালী ব্যাংক, কোর্ট বিল্ডিং শাখা, গাজীপুর; মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, নারায়ণগঞ্জ শাখা; এক্সিম ব্যাংক, শিমরাইল শাখা; ইসলামী ব্যাংক, কাচপুর শাখা; প্রিমিয়ার ব্যাংক, নারায়ণগঞ্জ শাখা; মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, সাভার শাখা এবং ট্রাস্ট ব্যাংক, কেরানীগঞ্জ শাখা।


একাত্তর/জো 

দেশের বৈদেশিক মুদ্রার (ফরেক্স) মোট বা গ্রস রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংকটির বর্তমান নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান।
দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর