বাজেট অধিবেশন শুরু হচ্ছে বুধবার

আপডেট : ২৯ মে ২০২৩, ০৯:৩০ পিএম

বুধবার বসছে একাদশ সংসদের ত্রয়োদ্বশ ও সরকারের চলতি মেয়াদের তৃতীয় বাজেট অধিবেশন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে দেশের ইতিহাসের ও ৫০তম বাজেট অধিবেশন এটি।

এবার বাজেটের আকার হতে পারে ৬ লাখ কোটি টাকার ওপরে। চলতি ২০২০-২০২১ অর্থবছরের বাজেট ছিল ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার। আর স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট অর্থাৎ ১৯৭২-৭৩ সালে বাজেটের আকার ছিল মাত্র ৭৮৬ কোটি টাকা। 

এই অধিবেশনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বেলা তিনটায় বাজেট উত্থাপন করা হবে। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের তৃতীয় বাজেট এটি। তার বাজেট ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতার সূর্বণজয়ন্তীতে বাজেটে দেশের হাফ সেঞ্চুরি পূর্ণ হবে।

বাজেট অধিবেশনকে ঘিরে সংসদ সচিবালয়ের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

প্রতি অর্থবছরের জুন মাসে বাজেট উত্থাপন এবং ৩০ জুনের মধ্যে বাজেট পাস করা হয়। এবারও সেই ধারাবাহিকতায় আগামী ৩ জুন ২০২১-২০২২ অর্থবছরের বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এবার বাজেটের আকার হতে পারে ৬ লাখ কোটি টাকার ওপরে। চলতি ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ছিল ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার। আর স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট অর্থাৎ ১৯৭২-৭৩ সালে বাজেটের আকার ছিল মাত্র ৭৮৬ কোটি টাকা। 

একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন (বাজেট) শুরু হবে বুধবার বিকেল ৫টায়। কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিদ্যমান সংসদের কোনো সংসদ সদস্য মারা গেলে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব উত্থাপন ও আলোচনা শেষে সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন স্পিকার।


একাত্তর/এআর

জাতীয় সংসদে আজ পাস হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। বাজেট পাস হলে আগামীকাল থেকে তা কার্যকর হবে।
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে সরকারি ব্যয় স্থগিত ও সীমিত করার নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেট আর কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে খুশি করার জন্য তৈরি হবে না। ভবিষ্যতের বাজেট হবে শুধু জনগণের কল্যাণে, যাতে সাধারণ মানুষ সুবিধা পায়।
বাজেট পাশ হয়ে গেলো। এবার বাজেট আকারে কমানো হলেও একে আবারো উচ্চাভিলাষী এবং গতানুগতিক বললো সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর