টিস্যু পেপারের দাম বাড়তে পারে

আপডেট : ০১ জুন ২০২৩, ০৫:১২ পিএম

আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে টাওয়েল টিস্যু, টয়লেট টিস্যু ও ফেস টিস্যুর ভ্যাট বাড়ানোর প্রস্তাব করায় এসব পণ্যের দাম বাড়তে পারে।

বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে জাতীয় সংসদে শুরু হওয়া ২০২৩–২৪ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় কিচেন টাওয়াল, টয়লেট টিস্যু, ন্যাপকিন টিস্যু, ফেসিয়াল টিস্যু/পকেট টিস্যু এবং হ্যান্ড টাওয়ালে ভ্যাট বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বর্তমানে এসব গৃহস্থালী পণ্য উৎপাদনে ৫ শতাংশ ভ্যাট আছে, যা বেড়ে হতে পারে ৭ দশমিক ৫০ শতাংশ। এতে টিস্যু পেপারের দাম বাড়তে পারে।

‘উন্নয়নের অভিযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা’ শীর্ষক বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, কিচেন টাওয়াল (২৪-২৬ জিএসএম), টয়লেট টিস্যু (১৮-২৪ জিএসএম), ন্যাপকিন টিস্যু (২০-২৪ জিএসএম), ফেসিয়াল টিস্যু/পকেট টিস্যু (১২-১৬ জিএসএম), হ্যান্ড টাওয়াল/পেপার টাওয়াল/ক্লিনিকাল বেডশিটের মূসক হার ৫ শতাংশের পরিবর্তে সাড়ে ৭ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করা হচ্ছে।

প্রস্তাবিত নতুন বাজেটের আকার সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ কোটি টাকা। এরমধ্যে এনবিআরের লক্ষ্যমাত্রা চার লাখ ৩০ হাজার কোটি টাকা। ঘাটতি আড়াই লাখ কোটি টাকার বেশি। 

আরও পড়ুন: সিগারেট, জর্দা, গুল ও ভ্যাপের দাম বাড়ছে, বাড়ছে না বিড়ির

মোট দেশজ উৎপাদনের (জিডিপির) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সাড়ে সাত শতাংশ আর মূল্যস্ফীতির বার্ষিক হারের লক্ষ্য থাকছে সাড়ে ছয় শতাংশ।


একাত্তর/জো

সিগারেটের সকল মূল্যস্তর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে উত্থাপন করা ২০২৩–২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। পাশাপাশি একটি স্তরে সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে সিগারেটের দাম বাড়তে...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর