৮৫ টাকার পেঁয়াজ একলাফে ৫০

আপডেট : ০৮ জুন ২০২৩, ০৪:৪০ পিএম

ভারত থেকে আমদানির পরই কমলো দেশি পেঁয়াজের দাম। ক’দিন আগেও পাইকারি বাজারে দেশি পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বর্তমানে সেই পেঁয়াজই ৫০ থেকে ৫৫ টাকায় বেচাকেনা হচ্ছে। পাইকাররা বলছেন, আমদানি বন্ধ থাকায় কৃত্রিম সঙ্কট দেখিয়ে এক শ্রেণির ব্যবসায়ী কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ায়।

ক’দিন আগে সঙ্কট থাকলেও বর্তমানে কাওরান বাজারের আড়তগুলো দেশি পেঁয়াজে সয়লাব।

পাইকারদের সহজ স্বীকারোক্তি আমদানি না থাকায় বাজারটি ছিলো দেশি পেঁয়াজ নির্ভর। এই সুযোগে কৃত্রিম সঙ্কট দেখিয়ে মধ্যস্বত্ব ভোগীরা দাম বাড়িয়েছে।

বর্তমানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫০ থেকে ৫৫ টাকা। আগে বিক্রি হয়েছিল ৮০ কি ৮৫ টাকায়। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়। ক্রেতারা বলছেন ভারত থেকে আমদানির পরই দেশি পেঁয়াজের দাম অর্ধেক নেমে আসাতেই বুঝা যায় সঙ্কটের ছুতোর বাজারটি কারসাজি হয়েছিল।

অন্যদিকে খুচরা বাজারে দেশি পেয়াজের দাম পাইকারির চেয়ে ২০ টাকা বেশি অর্থাৎ ৭০ টাকায়, আর ভারতীয় পেয়াজও ৭০ টাকায়।

আরও পড়ুন: আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা বাজুসের

খুচরা বিক্রেতারা বলছেন, কোরবানি ঈদ উপলক্ষেই মধ্যস্বত্ব ভোগীরা পেঁয়াজের বাজার অস্থির করতে চেয়েছিল। তবে আমদানি হওয়ায় এখন অতি মুনাফার পরিকল্পনা ভেস্তে গেলো।

একাত্তর/আরএ

দেশের আন্তর্জাতিক বাণিজ্য আরও সহজ ও গতিশীল করতে আমদানির ক্ষেত্রে আগাম অর্থ পরিশোধের নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্ধারিত সীমার মধ্যে বিদেশি ব্যাংকের গ্যারান্টি ছাড়াই আমদানিকারকরা...
ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে আসা শুরু হয়েছে।
এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) খাতে কর কাঠামোয় পরিবর্তন এনেছে সরকার। উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে থাকা ভ্যাট ও অগ্রিম কর তুলে দিয়ে আমদানি পর্যায়ে এককভাবে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত...
কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই বিনিয়োগ যাচ্ছে ভারতে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ৫ আগস্টের পর দেড় বছরে ভারতে অনুমোদনহীন বিনিয়োগ হয়েছে প্রায় ১৩০০ কোটি টাকা।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর