বৃষ্টিতে ১৫ শতাংশ চামড়া নষ্ট হবার আশঙ্কা

আপডেট : ৩০ জুন ২০২৩, ০৮:৩৫ পিএম

এবার কোরবানিতে এক কোটি চামড়া সংগ্রহ হবে এবং চামড়ার গুণগত মান ভালো হলেও বৃষ্টিতে ১৫ শতাংশ চামড়া নষ্ট হবার শঙ্কা বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের।

সরাসরি কেনা চামড়ায় লবণ দিয়ে প্রক্রিয়াজাত করার কাজ শুরু করেছে সাভারের হেমায়েতপুরের ট্যানারিগুলো। ট্যানারিগুলোতে চামড়ায় লবণ দিতে ব্যস্ত শত শত শ্রমিক।

মৌসুমী বিক্রেতাদের কাছ থেকে ট্যানারি মালিকদের নিজেদের উদ্যোগে কেনা চামড়ায় লবণ দেয়া শুরু হয় গতকাল রাত থেকেই। চাহিদা অনুযায়ী চামড়া সংগ্রহ হয়েছে বলে জানান তারা।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. সাখাওয়াত উল্লাহ জানান, ভালভাবে সংরক্ষণের জন্য প্রতিটি চামড়ায় গড়ে আট কেজি পর্যন্ত লবণ দিতে হয়। তবে এবার বৃষ্টির কারণে কোরবানি দিতে এবং চামড়া বিক্রিতে দেরি হয়েছে। তাই কিছু চামড়ার মান নষ্ট হওয়ার আশংকা ট্যানার্স অ্যাসোসিয়েশনের।

আগামী সপ্তাহ থেকে পোস্তার আড়ৎসহ সারা দেশের আড়ৎ থেকে লবণযুক্ত চামড়া আসবে হেমায়েতপুরের চামড়া শিল্প নগরীতে।

এদিকে, মান নিয়ে প্রশ্ন তুলে কম দামে চামড়া কেনার চেষ্টা করেছেন পোস্তার আড়ৎদাররা। সকাল থেকে চামড়ার আমদানি কম থাকায় নতুন চামড়া কেনার চেয়ে লবণ দেয়ার কাজেই ব্যস্ত ছিলেন তারা।

কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান জানান, এক লাখ পিস গরুর চামড়া সংগ্রহের লক্ষ্য এরই মধ্যে পূরণ হয়েছে।

তবে দ্বিতীয় দিনেও ছাগলের চামড়ার কদর নেই এখানে। গেলবারের মতো এবারও ছাগলের চামড়া কোন দাম নেই। পোস্তার অলিগলিতে সেই চামড়া ফেলে দিচ্ছেন মৌসুমী ব্যবসায়ীরা।

পাঁচ পিস চামড়া নিয়ে পোস্তায় এসেছিলেন এক মৌসুমী ব্যবসায়ী। সবমিলে বিক্রি হলো ১৬০০ টাকায়। কিন্তু আরেকটু বেশি দামের জন্য অনুরোধ করলেও আড়তদার তা মানতে রাজি নন।

ঈদের দিন রাতে সংগ্রহ করা এবং পরদিন কোরবানি হওয়া চামড়া আসে পোস্তায়। দ্বিতীয় দিন সকাল থেকে পোস্তায় চামড়ার আমদানি ছিল কম। যারাও বা আসছেন তাদের বেশিরভাগই হতাশ।

চামড়ার দর বর্গফুট হিসেবে বেধে দেয় সরকার। তবে বিক্রির বেলায় চলে চোখের মাপ।

আরও পড়ুন: কোরবানির ঈদ ঘিরে অর্থনীতিতে গতি

এদিকে, দেশের বিভিন্ন স্থানে চামড়া কেনাবেচায় সরকারের তদারকি থাকলেও ঢাকায় কারও নজরদারি চোখে পড়েনি।

একাত্তর/জো

এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
বিগত দশ বছরের মধ্যে দেশে এবার সর্বোচ্চ দরে চামড়া কেনাবেচা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
কোরবানির চামড়া বাণিজ্যে এক অপ্রতিরোধ্য সিন্ডিকেট আছে ট্যানার্স এসোসিয়েশনের ভেতরে। পতিত সরকার আমলে শক্তিশালী হওয়া সিন্ডিকেটটি ভাঙতে পারলো না অন্তর্বর্তী সরকারও।
কাঁচা চামড়া কেনার জন্য ২৩২ কোটি টাকার ঋণ ফান্ড গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। যে টাকা দিয়ে ট্যানারি মালিকরা খুব স্বাচ্ছন্দ্যে নিজেদের চাহিদামতো কাঁচা চামড়া কিনতে পারবেন বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর