বেশি দামে লবণযুক্ত চামড়া বিক্রি করতে চান আড়তদাররা

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৪:৫১ পিএম

এবার সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে লবণ যুক্ত চামড়া বিক্রি করতে চাইছেন পোস্তার আড়তদাররা। কোরবানির ঈদে সংগ্রহ করা চামড়ার দাম বর্গফুট প্রতি ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করা হলেও তারা সেটি বিক্রি করতে চাইছেন ৬০ থেকে ৬৫ টাকায়।

আড়তদারদের যুক্তি, এবার তারা চড়া দামে লবণ কিনেছেন। তাই, ট্যানারি মালিকদের কাছে বেশি দামে বিক্রি করে সেই খরচ তুলতে হবে।

তবে ট্যানারি মালিক সমিতি বলছে, আন্তর্জাতিক বাজার অনুযায়ী দাম ঠিক করেছে সরকার। ফলে নির্ধারিত দামেই চামড়া বিক্রি করা উচিত।

কোরবানির চামড়া ক্রয়–বিক্রয়ের দেশের সবচেয়ে বড় জায়গা পুরান ঢাকার লালবাগের পোস্তা। সারা বছরের চামড়ার প্রায় অর্ধেকই আসে কোরবানির ঈদের মৌসুমে।

এবার চামড়ার বাজার গত কয়েক বছরের চেয়ে ভালো। কোরবানির সংগ্রহ করা পশুর চামড়ায় লবণ দেয়া শেষ। এখন বিক্রির অপেক্ষা। আগামী সপ্তাহ থেকে জমে উঠতে কাঁচা চামড়ার পাইকারি বাজার হিসাবে খ্যাত পুরনো ঢাকার পোস্তা।

এখন আলোচনা চলছে, কি দামে এবার ট্যানারি মালিকদের কাছে চামড়াগুলো বিক্রি হবে, একে তো লবণের দাম বেশি, অন্যদিকে ট্যানারি মালিকদের কাছেও পাওনা অনেক টাকা। বছরের পর বছর এই পাওনার পরিমাণ বেড়ে চললেও পরিশোধ করছে না ট্যানারি মালিকরা।

তবে, পোস্তার আড়তদার সমিতি বলছে সব খরচ বিবেচনা করেই লবণ যুক্ত চামড়ায় এবার তিন টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করেছে সরকার। এখন নির্ধারিত সেই দাম অর্থাৎ প্রতি বর্গফুট চামড়া ট্যানারি মালিকরা কিনলেই কিছুটা হলেও লাভ মিলবে।

বাংলাদেশ হাইড স্কিন এন্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আফতাব খাঁন বলেন, গত বছর ৭৪ কেজি ওজনের লবণের বস্তার দাম ছিল একহাজার থেকে একহাজার ৫০ টাকা। এ বছর বেড়ে হয়েছে একহাজার ৬৫০ টাকা। স্বাভাবিকভাবে এর প্রভাব পড়েছে চামড়ার বাজারে।

আরও পড়ুন: এলপিজি গ্যাসের দাম আরও কমলো

তবে ট্যানারি মালিক সমিতি বলছে, আন্তর্জাতিক বাজারের সাথে মিলিয়েই দেশে চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে। আর পোস্তা থেকে উপযুক্ত দামেই তারা চামড়া কিনেন। তবে মাঝে মধ্যসত্বভোগীর দৌরাত্ম্য কমানো গেলে বাজারটি নিয়ন্ত্রণ সহজ হতো।

প্রসঙ্গত, গত বছর বাণিজ্য মন্ত্রণালয় থেকে দাম নির্ধারণ করে দেওয়া হলেও তা কার্যকর হয়নি। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে সারাদেশে কমদামে চামড়া বেচাকেনা হয়েছে। এমনকি ঢাকা শহরেও চামড়ার নির্ধারিত দাম কার্যকর হয়নি।

একাত্তর/আরএ

এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
বিগত দশ বছরের মধ্যে দেশে এবার সর্বোচ্চ দরে চামড়া কেনাবেচা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
কোরবানির চামড়া বাণিজ্যে এক অপ্রতিরোধ্য সিন্ডিকেট আছে ট্যানার্স এসোসিয়েশনের ভেতরে। পতিত সরকার আমলে শক্তিশালী হওয়া সিন্ডিকেটটি ভাঙতে পারলো না অন্তর্বর্তী সরকারও।
কাঁচা চামড়া কেনার জন্য ২৩২ কোটি টাকার ঋণ ফান্ড গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। যে টাকা দিয়ে ট্যানারি মালিকরা খুব স্বাচ্ছন্দ্যে নিজেদের চাহিদামতো কাঁচা চামড়া কিনতে পারবেন বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর