দেশে ১০ বছরে বেড়েছে শিশু শ্রমিক

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৪:২২ পিএম

গত এক দশকে দেশে শিশু শ্রমিকের হার বাড়লেও ঝুঁকিপূর্ণ কাজে তাদের অংশগ্রহণ কমেছে বলে একটি জরিপে উঠে এসেছে।

জাতীয় শিশুশ্রম জরিপ ২০২২ এর তথ্য বলছে, ২০১৩ সালে দেশের শিশু শ্রমিক ছিল ১৭ লাখের কিছু কম। ১০ বছরে তা প্রায় ৮০ হাজার বেড়ে এখন শিশু শ্রমিকের সংখ্যা প্রায় ১৭ লাখ ৮০ হাজার।

সামগ্রিক শিশু শ্রমিকের হার ২০১৩ সালের ৪ দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৪ দশমিক ৪ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এ জরিপ চালিয়ে বুধবার প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, শিশু শ্রমিকের সংখ্যা বাড়লেও কমেছে ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের অংশগ্রহণ। ২০১৩ সালে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত ছিল ১২ লাখ ৮০ হাজার শিশু, যা কমে হয়েছে ১০ লাখ ৬৮ হাজার ২১২ জনে।

এই হিসাবে ঝুঁকিপূর্ণ কাজে শিশু শ্রমিকের অংশগ্রহণ ৩.২ শতাংশ থেকে কমে হয়েছে ২.৭ শতাংশ। আর ঝুঁকিপূর্ণ কাজে মেয়ে শিশুর তুলনায় ছেলে শিশুদের অংশগ্রহণ বেশি।

ঝুঁকিপূর্ণ কাজে কমলেও একই সময়ে বেড়ে গেছে ঝুঁকিমুক্ত কাজে শিশুদের অংশ গ্রহণ।

২০১৩ সালে ঝুঁকিমুক্ত কাজে নিয়োজিত ছিল ৪ লাখ ১৮ হাজার ৬৯৯ জন শিশু। যা ২০২২ সালে প্রায় ৩ লাখ বেড়ে হয়েছে ৭ লাখ ৭ হাজার ৮৮৫ জনে।

আরও পড়ুন: পূর্বাভাসের চেয়েও বেশি প্রবৃদ্ধি বাংলাদেশের: এডিবি

দেশে ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুর সংখ্যা প্রায় চার কোটি, যা ২০১৩ সালে ছিল ৩ কোটি ৯৬ লাখ ৫২ হাজার ৩৮৪ জন।


একাত্তর/আরবি

দেশের ১২ থেকে ৫৯ মাস বয়সি ৩৮ শতাংশ শিশুর রক্তে বিপজ্জনক হারে সিসা পাওয়া গেছে। যার মধ্যে শুধু ঢাকায় শিশুদের রক্তে মিলেছে ৬৫ শতাংশ সিসা।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর