হুঁশিয়ারি ও পাকা রশিদে লেনদেনে কমতে শুরু করেছে ডিমের দাম

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১২:০৪ এএম

সরকারের হুঁশিয়ারি ও পাকা রশিদে লেনদেনে বাধ্য হয়ে ডিমের দাম কমালো উৎপাদনকারী কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। পাইকারী বাজারে প্রতি পিস ডিমের দাম এক টাকা কমিয়ে এখন বিক্রি হচ্ছে ১১ টাকা ৫০ পয়সা করে, আর খুচরা বাজারে পিস প্রতি ডিমের দাম ১২ টাকা ৫০ পয়সা। 

যদিও আড়তদাররা বলছেন, সরকারের হুঁশিয়ারি বা আইন শৃংখলা বাহিনীর অভিযান নয়- ডিমের দাম কমেছে চাহিদা কমার কারণে। 

মোহাম্মদপুরের মুদি দোকানি মিজানুর রহমান রোববারও প্রতি পিস ডিম বিক্রি করেছিলেন ১৫ টাকা করে। দুইদিনের ব্যবধানে মঙ্গলবার আড়াই টাকা কমিয়ে প্রতি পিস ডিম ১১ টাকা ৫০ পয়সায় কিনে, বিক্রি করছেন ১২ টাকা ৫০ পয়সায়। মিজান বলছেন ১২ টাকার উপরে প্রতি পিস ডিম বিক্রি করা যাবে না- সরকারের এমন হুশিয়ারীর পরই উৎপাদনকারী বড়  প্রতিষ্ঠানগুলো দাম কমাতে বাধ্য হলো।

তবে পরিস্থিতি বদলের অন্যতম কারণ কর্পোরেট থেকে খামারী এবং আড়তদার ও খুচরা বিক্রেতা সবাই ডিমের লেনদেন করছেন পাকা রশিদে। ক্রেতারাও বলছেন সরকারের এমন তৎপরতায় দাম কমায় আবার প্রমাণিত হলো বাজার এখন সিন্ডিকেটের নিয়ন্ত্রণে।

ডিমের অন্যতম পাইকারী বিক্রয়কেন্দ্র কাপ্তান বাজারে সরজমিনে ঘুরে দেখা গেছে মঙ্গলবার ডিমের দাম কমেছে প্রতিপিসে এক টাকা করে। এখন ১১ টাকা ৫০ পয়সায় বিক্রি হচ্ছে প্রতিটি ডিম। এখানকার আড়তদারেরাও স্বীকার করছেন ডিমের বাজার এখন সিন্ডিকেটের কব্জায়।

এদিকে ব্যবসায়ী নেতারা দাবি করছেন সিন্ডিকেট নয়- হাতবদলের কারণে ডিমের দাম বাড়ছে। ঢাকার বাইরের আড়ত থেকে ডিম আনতে গেলে প্রতি সত্তুর হাজার ডিমে এক থেকে দুই হাজার ডিম নষ্ট হয় কিংবা ভেঙে যায়, এর বাইরে যাত্রাপথে পরিবহণের খরচ বেড়েছে। এসব কারণে ডিমের দাম বাড়ছে।

নিয়মিত বাজার তদারকি থাকলে ডিমের বাজারে কারসাজি সহজ হবে না বলে মনে করছেন ব্যবসায়ীরা। 

বর্ষায় খামারের ক্ষতি হয় বলে প্রতি বছর এই সময় ডিমের দাম কিছুটা বাড়ে। তবে এবার দাম বৃদ্ধি আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ডজন হিসেবে ডিমের দাম উঠেছিলো ১৬৫ টাকায়।

বাজারে বাদামি ডিমের হালি এখন ৬০ টাকা। সাদা ডিম ৫৫ টাকা। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। পাইকারিতেই বাদামি ডিমের শ’ বিক্রি হয়েছে ১২৭০ টাকা। অর্থাৎ প্রতিটি ডিমের দাম পড়ে ১২ টাকা ৭০ পয়সা। হালি হিসেবে করলে আসে ৫০ টাকা ৮০ পয়সা। আড়তে ১০০ সাদা ডিমের ১২০০ টাকায় বিক্রি হয়েছে। এক সপ্তাহ আগেও যে দামটা ছিলো এক হাজার ৮০ থেকে ১১শ’  টাকা।

গত বছরের এই সময়ে প্রতি ডজন ডিমের দাম উঠেছিল ১৫৫ টাকা। তবে বর্ষা শেষে তা আবার কমে গিয়েছিলো। গত মাস পর্যন্ত ১৪০ থেকে ১৪৫ টাকায় ডিম বিক্রি হয়। এরপরই বাড়তে থাকে।

বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বলছে, ডিমের বাজারের মাত্র ২০ শতাংশ কর্পোরেট প্রতিষ্ঠানের দখলে। কিন্তু বাকি ৮০ শতাংশ ডিমের দাম তারাই নিয়ন্ত্রণ করে।



একাত্তর/এআর

দেশেই চাহিদার বেশি উৎপাদন হওয়ায় ডিম আমদানির পক্ষে নয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বরং সিন্ডিকেট ভেঙে দাম স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা...
সরকারের বেঁধে দেয়া দাম মানছে না ডিম সরবরাহকারী কিছু প্রতিষ্ঠান। সরকারি দামে বিক্রি এড়াতে কাপ্তানবাজার ও তেজগাঁওয়ে চাহিদামতো ডিম সরবরাহ করেনি তারা।
অভিযানেও ডিমের দাম তেমন একটা কমেনি, বরং কিছু কিছু পাইকারি বাজারে ডিম বিক্রি বন্ধ অথবা কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। 
বাজার পরিস্থিতি বিবেচনায় ও বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে সীমিত সময়ের জন্য সাত প্রতিষ্ঠানকে সাড়ে ৪ কোটি ডিম আমদানির অনুমতি দেয়া হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর