ভরা মৌসুমেও চড়া ইলিশের দাম, নেই বাজার মনিটরিং

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১২ পিএম

ভরা মৌসুমেও চড়া ইলিশের দাম। বাজার মনিটরিং বা তদারকি না থাকায় দাম নিয়ন্ত্রণে আসছে না বলে মনে করছেন ক্রেতারা।

বরিশাল, ভোলা আর সাগরের ইলিশে ভরা রাজধানীর কাওরান বাজার। দেড় কেজি ইলিশের দাম পড়ছে প্রায় দুই হাজার ২০০ টাকা। এর চেয়ে সাইজে একটু ছোট ইলিশ দেড় হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। আর এক কেজি ইলিশের দাম এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা। 

এছাড়া ছোট ও মাঝারি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৮০০ টাকায়।

ক্রেতারা বলছেন, বাজারে কোনো তদারকি না থাকায় ব্যবসায়ীরা তাদের ইচ্ছেমতো ইলিশের দাম নির্ধারণ করছেন। 

অন্যদিকে বিক্রেতারা বলছেন, পাইকারি বাজার থেকেই বেশি দামে মাছ কিনতে হচ্ছে তাদের। এছাড়া পরিবহন খরচ বেড়ে যাওয়ার প্রভাবও মাছের দামে পড়েছে বলে জানান বিক্রেতারা।

 

আরবিএস  
শনিবার থেকে শুরু হচ্ছে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পদ্মা ও মেঘনা নদীতে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে।
ভারতে ইলিশ মাছ রপ্তানি শুরু করেছে বাংলাদেশ। যশোরের বেনাপোল বন্দর দিয়ে বৃহস্পতিবার প্রথমদিন গেছে ১৮ টন ইলিশের চালান। 
ভারতে ইলিশ রপ্তানি করার অনুরোধ জানিয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে সে দেশের আমদানিকারকদের একটি সমিতি। 
দুর্গাপূজা উপলক্ষে এবার বাংলাদেশ থেকে ভারতে তিন হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর