এসএমসি'র নতুন ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৮:২০ পিএম

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড- এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন সায়েফ নাসির। এর আগে তিনি তিনটি শীর্ষস্থানীয় বহুজাতিক প্রতিষ্ঠান - বৃটিশ আমেরিকান টোব্যাকো, টেট্রা প্যাক এবং হাইডেলবার্গ সিমেন্টসহ বেশ কয়েকটি স্বনামধন্য স্থানীয় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। এছাড়া তার বিভিন্ন ধরনের শিল্প খাতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে মার্কেটিং ও সেলস, জেনারেল ম্যানেজমেন্ট, পিপল ডেভেলপমেন্ট ও প্রডাক্ট ম্যানেজমেন্ট-এ নেতৃত্ব দিয়েছেন নাসির। তিনি বিজনেস ট্রান্সফরমেশন ও ডেভেলপমেন্টের মাধ্যমে দীর্ঘমেয়াদি ও স্থায়ী উন্নয়নের পাশাপাশি উজ্জ্বীবিত টিম গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ হতে এমবিএ-তে স্নাতকোত্তর এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ হতে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন নাসির।

রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী, অগ্রণী, রূপালী, জনতা, বেসিক ও বিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) নিয়োগ চুক্তি বাতিল করেছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর