ডিসেম্বরে আসছে আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৮:২২ পিএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তি বাংলাদেশ পাচ্ছে ডিসেম্বরে। বৈশ্বিক অর্থ লগ্নিকারী এ সংস্থাটির দেয়া ছয় শর্তের মধ্যে চারটিই পূরণ করতে পারায় দ্বিতীয় কিস্তিতে ৬৮ কোটি মার্কিন ডলারের বেশি ঋণ পেতে যাচ্ছে বাংলাদেশ।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক।

তিনি বলেন, দুটো জায়গায় আমাদের কিছুটা কম সফলতা অর্জিত হয়েছে। একটা হলো- রিজার্ভের পরিমাণ যা রাখার কথা ছিলো সেটা আমরা পারিনি এবং ট্যাক্স রেভিনিউ কালেকশনের একটা লক্ষ্যমাত্রা ছিলো- তাও হয়নি। আমরা সামনে আরও কাজ করবো।

‘আমাদের ঋণের দ্বিতীয় কিস্তি ৬৮১ মিলিয়ন ডলার আশা করছি ডিসেম্বরের বোর্ড মিটিং শেষ হলে পাবো।’

চলতি বছরের ১১ ডিসেম্বর আইএমএফের পরবর্তী বোর্ড মিটিং।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, যে ধরনের অর্থনৈতিক পলিসি এই মুহূর্তে দরকার আমরা সেটাই করছি। আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে আমাদের লক্ষ্য পূরণে যদি পলিসি রেটে আরও কিছু কার্ট করতে হয়, আমরা সেটাও করবো।

বেশ কিছু লক্ষ্য পূরণের শর্ত দিয়ে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের জন্য ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করে আইএমএফ।

গত ফেব্রুয়ারিতে এই ঋণের প্রথম কিস্তির ৪৭ কোটি ৬২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার পেয়েছিল বাংলাদেশ।

 

আরবি/আরএ
দেশের বৈদেশিক মুদ্রার (ফরেক্স) মোট বা গ্রস রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংকটির বর্তমান নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান।
দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর