আমানতে সুদহারের নিম্নসীমা তুলে নিলো কেন্দ্রীয় ব্যাংক

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১১:৩০ পিএম

আমানত সংগ্রহের ক্ষেত্রে সর্বনিম্ন সুদহারের যে নির্দেশনা ছিলো তা তুলে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো নিজেদের ইচ্ছেমতো সুদহার নির্ধারণ করে সে অনুযায়ী আমানত জমা নিতে পারবে।

মঙ্গলবার এক সার্কুলারের মাধ্যমে এ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, ২০২১ সালের ৮ আগস্ট জারি করা সার্কুলারের মাধ্যমে আমানত সংগ্রহে সুদহারের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিলো। তখন মেয়াদি আমানতের সুদহার মূল্যস্ফীতির নিচে না রাখতে বলা হয়েছিলো।

ওই সময়ে ঋণ বিতরণের সর্বোচ্চ সুদহার ছিল ৯ শতাংশ। কিন্তু এখন আর ঋণের ক্ষেত্রে ওই সীমা নেই। এ বছরের জুলাই থেকে ঋণের বাজারভিত্তিক সুদহার ব্যবস্থা চালু হয়েছে। আমানতের ক্ষেত্রেও সুদহারের সর্বনিম্ন সীমার দরকার নেই। এ কারণে ২০২১ সালের ৮ আগস্টের ওই নির্দেশনা তুলে নেওয়া হলো।

প্রায় আড়াই বছর ধরে তিন মাসের মূল্যস্ফীতির গড় বের করে সর্বনিম্ন সুদহার নির্ধারণের নির্দেশনা ছিলো কেন্দ্রীয় ব্যাংকের। আমানতের বিপরীতে সুদ বা মুনাফার হার যেন মূল্যস্ফীতির চেয়ে কম না হয় সেজন্য ২০২১ সালের অগাস্টে এমন সিদ্ধান্ত হয়েছিলো।

এর আগে ২৯ নভেম্বর সুদহার বাজারভিত্তিক হওয়ায় ব্যাংকগুলোর ঋণ ও আমানতের সুদহারের মধ্যে ব্যবধানের সীমা (স্প্রেড) তুলে নিয়েছিলো কেন্দ্রীয় ব্যাংক। ক্রেডিট কার্ড ও ভোক্তা ঋণ ছাড়া অন্যান্য ঋণে স্প্রেড ছিলো সর্বোচ্চ ৪ শতাংশ। এরমধ্যে ঋণের সুদহারের সর্বোচ্চ ৯ শতাংশের সীমাও তুলে নেওয়া হয়।

সুদহার বাজারভিত্তিক করতে গত জুলাই থেকে স্মার্ট (সিক্স মান্থস মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল- স্মার্ট) পদ্ধতি অনুসরণ করছে বাংলাদেশ ব্যাংক। স্মার্ট সুদহারের সঙ্গে সর্বোচ্চ সাড়ে ৩ শতাংশ সুদ যোগ করে ব্যাংকগুলো ঋণ দিতে পারবে। চলতি ডিসেম্বরের জন্য ‘স্মার্ট’ সুদহার ৭ দশমিক ৭২ শতাংশ নির্ধারণ করায় ঋণ সুদহার হবে সর্বোচ্চ ১১ দশমিক ৪৭ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত নভেম্বরে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৪৯ শতাংশ। আগের দুই মাসের মূল্যস্ফীতি ছিলো এর চেয়ে বেশি। এতে করে আগের সিদ্ধান্ত অনুযায়ী, তিন মাস ও এর চেয়ে বেশি মেয়াদের আমানতের সুদহার বেশি দিতে হতো ব্যাংকগুলোকে।

কেএসএইচ
নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে আমানত ও ঋণ দুটিই বেড়েছে। তবে এই অগ্রগতির সুফল পাচ্ছেন না অনেক গ্রাহক। বরং আমানত ফেরত না পাওয়ায় বাড়ছে হতাশা ও আস্থার সংকট। তবে সংকটে থাকা...
খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর