‘আটলান্টিকের ওপার থেকে সব ঠিক করে দেবে এমন ভাবার সময় নয়’

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:২৬ পিএম

অর্থনীতির জটিল সময়ে আটলান্টিকের ওপাড় থেকে কেউ এসে দেশের সব কিছু ঠিক করে দিয়ে যাবে; এমনটা ভেবে নিশ্চুপ থাকার সময় এটা নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও নীতি বিশ্লেষক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

শনিবার দুপুরে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও ন্যায্যতার লক্ষ্যে নাগরিক এজেন্ডা শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, যে যতো বার নির্বাচিত হয়েছে, গাণিতিক হারে তার সম্পদ ততো বেড়েছে। অনেকেরই দেখা গেছে সম্পদের পরিমাণ ৫০০ গুণ বেড়ে গিয়েছে। কিন্তু তারা কি সেই সম্পদ অনুপাতে পূর্বের তুলনায় ৫০০ গুণ বেশি কর দিয়েছে? এনবিআর কি কখনো সেই খোঁজ নিয়েছে? আমি মনে করি আগামী দিনে এটা খুঁজে বের করা এনবিআরের জন্য একটা বড় চ্যালেঞ্জ।

এসময় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, পাতানো এবং আত্মঘাতিমূলক প্রতিযোগিতার নির্বাচনের মাধ্যমে একচ্ছত্রবাদ পাকাপোক্ত করতে গিয়ে অগণতান্ত্রিক শক্তির বিকাশের ঝুঁকি রয়েছে।  

তিনি বলেন, সে অংশগ্রহণ বলপূর্বক হোক, স্বেচ্ছায় হোক, সামাজিক নিরাপত্তার বলয় থেকে বের করে দেওয়া হবে সে হুমকির মাধ্যমে হোক, মানুষ ভোট দিতে না গেলে নজরদারির আওতায় পড়বো, সেই ভয়েই হোক। ভোটারের অংশগ্রহণ হবে কিছুটা।

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্মের এই সংবাদ সম্মেলনে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় আনতে সমান সুযোগ নিশ্চিত করার পথে বাধা গুলো তুলে ধরেন আলোচকরা। 

একাত্তর/এসি
চট্টগ্রাম, লালদিয়া ও কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল পরিচালনায় তড়িঘড়ি করে চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য।
পূর্বে দুর্নীতির একটা বড় অংশ দেশেই বিনিয়োগ হয়েছে উল্লেখ করে বিগত ১৫ বছরে ১০০ টাকা দুর্নীতি হলে, ৬০ টাকাই দেশ থেকে পাচার হয়ে গেছে বলে জানিয়েছে, শ্বেতপত্র প্রণয়ন কমিটি।
জ্বালানিসহ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া সব ধরনের চুক্তির কাগজপত্র দেখতে চাওয়া হবে বলে জানিয়েছেন অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
শেখ হাসিনা সরকারের আমলে গত ১৫ বছরে দেশের অর্থনৈতিক অবস্থা কোথায় দাঁড়িয়েছে তা নির্ণয় করতে কাজ শুরু করেছে কমিটি। আগামী দুই মাসের মধ্যে ধারাবাহিকভাবে অর্থনীতির বিভিন্ন বিষয়ে জানাবে এই কমিটি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর