বাজারে ক্রেতা কম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৪:১২ পিএম

নতুন বছরের প্রথম শুক্রবার বাজারে কমেছে ক্রেতার সমাগম। আসন্ন নির্বাচনে নিজ নিজ এলাকায় ভোট দিতে যাওয়ায় বাজারে ক্রেতা কম বলে দাবি বিক্রেতাদের।

রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী, যাত্রাবাড়ী ও আমিনবাজার এলাকায় ঘুরে দেখা যায় ক্রেতা কম থাকায় সবজির দাম নতুন করে বাড়েনি। তবে, মুদি বাজারে চাল ও মসলার দাম কিছুটা বেড়েছে।

ব্রয়লার মুরগির মাংসের দামও কিছুটা বেড়েছে।

নতুন বছরে ক্রেতার চাওয়া, কম দামে নিত্যপণ্য কিনতে পারা। মূল্যস্ফীতি কিংবা ডলারের দাম বৃদ্ধি সব ঠেকিয়ে বাজারে স্থিতিশীল রাখা হোক তা চান ক্রেতারা।

বছরের প্রথম শুক্রবার, তবু অন্যান্য ছুটির দিনের চেয়ে বেশ ঢিলেঢালা বাজারের চিত্র। বিক্রেতারা বলছেন, নির্বাচন রোববার তাই রাজধানীর অনেক লোক নিজ নিজ এলাকায় চলে গেছেন।

ক্রেতারা বলছেন, ভোটের দিন গ্রামে ফেরায় চাপ হবে ভেবে অনেকেই আগেভাগে রাজধানী ছেড়েছেন। তাছাড়া শীতের প্রকোপকেও বিক্রি কমের জন্য দায়ি করছেন কেউ কেউ।

অন্যদিকে পণ্যের দাম এখন কম বলে দাবি করছেন বিক্রেতারা। তবে, ভিন্নমত রয়েছে ক্রেতাদের মধ্যে। তারা বলছেন, শীত হিসেবে সবজির দাম স্বাভাবিক সময়ের তুলনায় বেশি।

বাজারে সবজির কেজির গড় দাম ৬০ টাকার কম না, যা ছয় মাস আগেও ছিলো ৫০ টাকার মতো। আলোচিত পণ্য নতুন আলু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজিতে।

মুদি বাজারে টানা কয়েক সপ্তাহ থেকে মসলার দাম বাড়ছে। চালের দামও বাড়তি। মাছবাজারের দাম নিয়ে বিতণ্ডার পরিচিত দৃশ্যও ছিলো বাজারে। ক্রেতারা বলছেন, দাম বাড়তি।

এদিকে নির্বাচনকে ঘিরে নানা আয়োজনের কারণে মুরগি ও ডিমের চাহিদা বাড়ায় আমিষের অন্যতম উৎস এ দুটি পণ্যের দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে আগামী ৭ জানুয়ারি।

একাত্তর/আরএ/কেএসএইচ/
বাজারে এখনও কমেনি পেঁয়াজের দাম। পুরনো পেঁয়াজের কেজি ১৫০ টাকা আর নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায়। সপ্তাহ ব্যবধানে রসুনের দরও কিছুটা বেড়েছে।
রাজধানীর বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। গত কয়েক মাসের তুলনায় সবজিতে দাম কমেছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত।
ছুটির দিনেও খুচরা বাজারে কাঁচা সবজির দাম স্থিতিশীল। তবে, প্রকারভেদে কেজিতে মুরগীর দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।
এক সপ্তাহের ব্যবধানে বাজারে কোনো সবজির দামই কমেনি বরং বেশ কয়েকটির দাম বেড়েছে। যদিও সংশ্লিষ্টরা বলছেন, বাজারে কোনো ধরনের সবজির অভাব নেই।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর