গ্যাস সংকটে যমুনায় ইউরিয়া উৎপাদন বন্ধ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৭:২৬ পিএম

গ্যাস সংকটের কারণে ফের বন্ধ হয়ে গেছে দেশের সবচেয়ে বড় দানাদার সার ইউরিয়া তৈরির প্রতিষ্ঠান যমুনা সার কারখানার উৎপাদন।

সোমবার বিকেল তিনটায় জামালপুরের সরিষাবাড়ীর এ কারখানা বন্ধ করে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন।

তিনি বলেন, নির্ধারিত চাপে গ্যাস সরবরাহ না পাওয়ায় গত বছরের ৫ সেপ্টেম্বর সার উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। টানা ৭২দিন উৎপাদন বন্ধ থাকার পর সংকট কাটিয়ে গত দুই নভেম্বর গ্যাস সরবরাহ পেয়ে উৎপাদনে ফিরে যমুনা।

দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী কারখানাটিতে পরিমাণমতো সার উৎপাদন করতে প্রতিদিন গ্যাসের প্রয়োজন ৪০ থেকে ৪৫ মিলিয়ন ঘনফুট।

দেলোয়ার হোসেন বলেন, সোমবার সকাল থেকেই গ্যাস সংকট দেখা দেয়। দুপুরে চাপ একেবারে নেমে যায়। তাই বিকেল ৩টা থেকে উৎপাদন ফের বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

এভাবে বারবার বন্ধ হলে যমুনার কমান্ড এরিয়া ও উত্তরবঙ্গসহ ১৯ জেলায় চলতি মৌসুমে সার সংকটের আশঙ্কা করছে কৃষক ও সার ডিলাররা। তাই দ্রুত গ্যাস সংযোগের দাবি জানান তারা।

আরবি
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর