সাবধান! প্রতারণার ফাঁদ পেতেছে ‘ওয়েলএক্স পে’

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৩ পিএম

বাংলাদেশ ব্যাংকের নাম ব্যবহার করে প্রতারণার ফাঁদ পেতেছে ‘ওয়েলএক্স পে’ নামের অনলাইন প্ল্যাটফর্ম। বাংলাদেশে মাইক্রোসফটের সাবেক প্রধান সোনিয়া বশীর কবীরকে প্রতিষ্ঠাতা বলে ভুয়া দাবিও করেছে সংস্থাটি। চক্রটির দাবি, এদেশে পেমেন্ট সার্ভিস অপারেশন, পিএসও লাইসেন্স পেয়েছে তারা। তবে, এই দাবিকে ভূয়া বলেছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ।

কয়েকটি কোম্পানির প্রতারণায় দেশের ই-কমার্স খাতেই আস্থা সংকটই এখনো কাটছে না। এবার আলোচনায় ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস খাতে প্রতারণা। প্রতারক ওয়েলএক্স পের প্রধান কার্যালয় ইন্দোনেশিয়ার জাকার্তায়। এক লাখের বেশি সদস্য ও এক হাজারেরও বেশি বিজনেস পার্টনার আছে বলে এর দাবি।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন আর বিকাশ, নগদ ও রকেটসহ এদেশের প্রায় সব বড় এমএফএস এর সঙ্গে চুক্তিও আছে বলে দাবি করছে ওয়েলএক্সপে। অনলাইন জুয়া এবং বিদেশি মুদ্রার লেনদেন নিয়ে ওয়েলএক্স পের বিজ্ঞাপন আর টাকা দিয়ে বিদেশি গণমাধ্যমে খবরও চমকপ্রদ।

বাংলাদেশি গ্রাহকদের কাছে বিশ্বাসযোগ্য করতে তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা সোনিয়া বশির কবিরকে প্রতিষ্ঠাতা দাবি করছে ওয়েলএক্সপে। কিন্তু সোনিয়া বলছেন, ভুয়া দাবির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন তিনি। মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোও ওয়েলএক্স পে নিয়ে গ্রাহকদের সতর্ক করছে।

সোনিয়া বশির কবির বলেন, আমি প্রতিষ্ঠানটির নামও শুনিনি, আমি জানি না এরা কারা। আমি নিশ্চিত এই প্রতিষ্ঠার বাংলাদেশ ব্যাংক বা যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে কোন অনুমতি পায়নি। আমি বুঝতে পারছি না, এতে আমার নাম কিভাবে আসলো। এজন্য থানায় জিডি হয়েছে, মন্ত্রণালয়কেও জানানো হয়েছে।

ওয়েলএক্স পে সম্পর্কে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান- বিকাশ এর চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব:) শেখ মনিরুল ইসলাম বলেন, কোন কোন প্রতিষ্ঠানকে আর্থিক সেবা অনুমতি দেয়া হয়েছে তা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটেই থাকে। সেখানে এই প্রতিষ্ঠানটির নাম নেই।

এদিকে, ওয়েলএক্স পের বিরুদ্ধে ব্যবস্থার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইআইউ।

 

এআরএস
খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডিজিটাল লেনদেনের ব্যয় কমানো এবং দেশকে নগদ লেনদেননির্ভর অর্থনীতি থেকে বের করে আনতে বাংলা কিউআর লেনদেনে আন্তঃবিনিময় পুনর্ভরণ মাশুল (আইআরএফ) শূন্য শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর