চাঙ্গা ডিএসইতে দেড় হাজার কোটি টাকার লেনদেন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪০ পিএম

দেশের পুঁজিবাজারে চাঙ্গাভাব ফিরে এসেছে। সপ্তাহের প্রথমদিন রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে, যা ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ।  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের শপথ গ্রহণ এবং বাজার থেকে ফ্লোর প্রাইস তুলে দেওয়ায় দীর্ঘদিন পর পুঁজিবাজারে রেকর্ড লেনদেন হলো। 

গত ছয়দিন টানা উত্থানে রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স। আর রোববার ডিএসইএক্স বেড়েছে ৬৬ দশমিক ৭৪ পয়েন্ট বা এক শতাংশের বেশি। এতে সূচক গিয়ে ঠেকেছে ছয় হাজার ২৮০ দশমিক ৭৩ পয়েন্টে।

আর মোট লেনদেন হয়েছে এক হাজার ৫৮০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সর্বশেষ এর থেকে বেশি লেনদেন হয়েছিলো ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর- এক হাজার ৮১০ কোটি ৫২ লাখ টাকার।

গত ২১ জানুয়ারি থেকে দুই দফায় প্রায় সব কোম্পানির ওপর আরোপ করা ফ্লোর প্রাইস তুলে দেয় বিএসইসি। বাকি ১২টি কোম্পানির ওপর থাকা ফ্লোর প্রাইসও তুলে নেয়া হবে বিএসইসি জানিয়েছে।

এই সিদ্ধান্তেরে পর থেকেই বাজারে অর্থ প্রবাহ ও বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়তে মুরু করে।

গত পাঁচ দিনের ধারাবাহিক সূচক বৃদ্ধির প্রবণতায় এদিন ব্যাপক চাঙ্গাভাব নিয়ে লেনদেন শুরু হয় ডিএসইতে। বাড়তে থাকে বেশিরভাগ শেয়ারের দাম।

আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে লেনদেনের পরিমাণ।

এদিন লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৩২১ টির, কমেছে ৪৫ টির এবং ২৯টির দাম বদলায়নি।

ডিএসইতে রোববার লেনদেনে নেতৃত্ব দিয়েছে খাদ্য খাতের ফু ওয়াং ফুড। এই কোম্পানির ৬৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় অন্য কোম্পানিগুলো হলো- খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ফরচুন সুজ, বিডি থাই অ্যালুমিনিয়াম ও অলিম্পিক অ্যাক্সেসরিজ।

এদিন দর বৃদ্ধির নেতৃত্ব ছিলো- কাট্টালি টেক্সটাইল, বাংলাদেশ ফাইন্যান্স, আমান কটন ও পিপলস ইন্স্যুরেন্স।

আর দর হারানোর শীর্ষে ছিলো- জুট স্পিনার্স, অ্যারামিট সিমেন্ট, আফতাব অটো, বিকন ফার্মা ও আরএসআরএম স্টিল।

আরবি
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের কর্পোরেট ও আর্থিক খাতের অত্যন্ত সুপরিচিত মুখ মাসুদ খান। প্রায় চার দশকের পেশাগত অভিজ্ঞতা, বহুজাতিক...
তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...
পুঁজিবাজারের টানা অস্থিরতায় আট দফা দাবি নিয়ে বিক্ষোভ করেছেন দেশের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।
আগামী বাজেটে আয়কর খাতে আসছে অর্ধশতাধিক পরিবর্তন। কিছু ক্ষেত্রে কর যেমন বাড়ছে, তেমনি কিছু ক্ষেত্রে কমানোও হচ্ছে। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে তুলে দেয়া হচ্ছে পাঁচ শতাংশ করের স্ল্যাব। করদাতার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর