শেষ দিনে ব্যাংকে ভিড়, লেনদেন সারছেন গ্রাহকরা

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১১:০৪ এএম

ঈদে ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক। ফলে ছুটি শুরুর আগের দিনে লেনদেন সারছেন গ্রাহকরা। কেও কেও বাড়তি টাকা তুলছেন, ঈদের পরিবারের জন্য খরচ করবেন বলে। কেও আবার নিরাপত্তার কথা ভেবে বাসা-বাড়িতে আর ব্যবসা প্রতিষ্ঠানে না রেখে ব্যাংকে জমা করছেন নগদ টাকা।

মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ব্যাংক পাড়ায় সব ব্যাংকের শেষ দিনে ভিড় লক্ষ্য করা গেছে।

ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছেন, যেহেতু ৫ দিন বন্ধ থাকবে ব্যাংকিং কার্যক্রম, সেহেতু এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার ব্যবস্থা রেখেছেন তারা। এছাড়া এই সময়ে অ্যাপসের মাধ্যমেও লেনদেন করতে পারবেন গ্রাহকরা।

অন্যদিকে বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনার পর এবার ঈদের ছুটিতে ব্যাংক এবং এটিএম বুথে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে জানিয়েছেন সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম।

১০ এপ্রিল থেকে শুরু হয়ে ব্যাংকের ছুটি চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।

 

একাত্তর/আরএ
বিপুল পরিমাণ টাকা ব্যয় করেও সফটওয়্যার আপগ্রেড করতে পারেনি অগ্রণী ব্যাংক। ৩১২ কোটি টাকা খরচের পরও গুণতে হচ্ছে বিপুল লোকসান। উল্টো, এসব কাজে অনিয়মের মাধ্যমে ৯১ কোটি টাকার বিশেষ সুবিধা দেওয়া হয় ফ্লোরা...
বাংলাদেশে বাধ্যতামূলক ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর পর থেকে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ এবং আর্থিক লেনদেনের পরিমাণ প্রায় তিনগুণ বেড়েছে।
সিস্টেমের ত্রুটি আর ব্যবস্থাপনার দুর্বলতায় প্রতি বছর ১২৮ কোটি ৫৩ লাখ টাকা অর্থ হারাচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। এক-দুই বছর নয়, এই সমস্যা চলছে প্রায় ১৫ বছর ধরে। এমনকি ব্যাংকের সিস্টেমে প্রকৃত...
নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে আমানত ও ঋণ দুটিই বেড়েছে। তবে এই অগ্রগতির সুফল পাচ্ছেন না অনেক গ্রাহক। বরং আমানত ফেরত না পাওয়ায় বাড়ছে হতাশা ও আস্থার সংকট। তবে সংকটে থাকা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর