জমজমাট মশলার বাজার, দামও বাড়ছে

আপডেট : ১৪ জুন ২০২৪, ০১:২৮ পিএম

কোরবানির ঈদের তিনদিন আগে জমজমাট হয়ে উঠেছে মশলার বাজার, তবে চাহিদা বাড়ায় বিক্রেতারা দামও বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ ক্রেতাদের। 

বাজার ঘুরে দেখা গেছে, কোরবানির ঈদের আগে প্রতিদিনই বাড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। বেড়েছে মসলা জাতীয় পণ্যের দামও। 

গত এক বছরে রসুন, হলুদ ও এলাচির দাম বেড়েছে সবচেয়ে বেশি। এছাড়া অন্যান্য মসলার মধ্যে দারুচিনি, লবঙ্গ, ধনে, তেজপাতা, শুকনা মরিচ ও পেঁয়াজের দামও গত বছরের তুলনায় বাড়তি। সব মিলিয়ে অস্থির অবস্থা মসলার বাজারে। 

রাজধানীর বিভিন্ন বাজারের মসলা পণ্যের খুচরা ও পাইকারি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই মাসের ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়েছে এলাচির দাম। রমজানের আগেও স্বাভাবিক ছিল এলাচির দাম।

বর্তমানে খুচরা বাজারে এলাচি বিক্রি হচ্ছে ৩২০০ থেকে ৪৪০০ টাকায়। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ- টিসিবি’র হিসেবে গত বছর এলাচির দাম ছিল ১৬০০ থেকে ২৮০০ টাকা। এক বছরে বেড়েছে প্রায় ৬৪ শতাংশ। 

আগামী সোমবার অনুষ্ঠিত হবে ইদুল আযহা। কোরবানির পশু জবাইয়ের কারণে ঈদের আগে মশলার চাহিদা বেড়ে যায় ব্যাপকভাবে। 

রাজধানীর বিভিন্ন বাজারে দারুচিনি ৫০০ থেকে ৫৫০ টাকা, জিরা ৮০০ থেকে ৯০০ টাকা, এলাচ প্রকারভেদে ৩২০০ থেকে ৪০০০ টাকা, সাদা গোলমরিচ ১৪০০ টাকা, কালো গোলমরিচ ৯০০ থেকে ১ হাজার টাকা, লবঙ্গ ১৬০০ থেকে ১৬৫০ টাকা ও তেজপাতা ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

দেশি শুকনো মরিচ মানভেদে ২৮০ থেকে ৩০০ টাকা, ইন্ডিয়ান শুকনা মরিচ ৩৮০ থেকে ৪২০ টাকা, আলুবোখারা ৯৫০ টাকা, কাজুবাদাম ১২৫০ থেকে ১৩০০ টাকা, কাঠবাদাম ১১০০ থেকে ১২০০ টাকা, হলুদ ২৮০ থেকে ৩৫০ টাকা, পাঁচফোড়ন ১৮০ থেকে ২০০ টাকা ও ধনিয়া ২২০ থেকে ২৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এদিকে, বাজারে বাড়তি আদা, রসুন ও পেঁয়াজের দাম। কেজিতে ১০-২০ টাকা পর্যন্ত বেড়ে বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকায়। আর পাইকারিতে বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকায়। 

আরবি
ঈদের আগে এলাচ ছাড়া অন্যান্য মশলার দাম নাগালের মধ্যেই পাচ্ছেন ক্রেতারা।
কোরবানির ঈদ এগিয়ে আসায় এবার মশলার বাজারের অস্থিতিশীলতা শুরু হয়েছে, বেড়েছে প্রায় সব ধরনের মশলার দাম। 
কোরবানির ঈদের আগে অস্থির চট্টগ্রামের মসলার বাজার। সরবরাহে ঘাটতি না থাকলেও বেড়েছে প্রায় সব ধরনের মসলার দাম।
রাজধানীর মৌলভীবাজারে এবার মশলা পণ্যের দাম আর বাড়েনি। বরং কোনো কোনোটিতে কমেছে। এছাড়া পাইকারি বাজারে এখনো স্থিতিশীল আছে রোজার নিত্যপণ্যের দাম।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর