সরবরাহে ঘাটতি না থাকলেও ঊর্ধ্বমুখী মসলার বাজার

আপডেট : ২৮ মে ২০২৪, ০৯:৩১ পিএম

কোরবানির ঈদের আগে অস্থির চট্টগ্রামের মসলার বাজার। সরবরাহে ঘাটতি না থাকলেও বেড়েছে প্রায় সব ধরনের মসলার দাম।

পাইকারি বাজারে লাগামছাড়া এলাচের দাম। কেজি প্রতি বেড়েছে ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। বেড়েছে দারুচিনি-জিরা-হলুদের দামও। চীনা আদার দাম বেড়েছে কেজি প্রতি ৩০ টাকা। স্থির নেই পেঁয়াজের বাজারও। মসলার এ মূল্যবৃদ্ধির পেছনে ডলারের দাম বৃদ্ধিকেই যুক্তি হিসেবে দেখাচ্ছেন ব্যবসায়ীরা।

চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জের মসলার মোকামগুলো ভর্তি নানা রকম মসলা পণ্যে। সরবরাহে ঘাটতি না থাকলেও এর কোনো প্রভাব নেই পণ্যের দামে।

পাইকারি বাজারে সবচেয়ে বেশি বেড়েছে এলাচের দাম। ২৫০০ টাকার এলাচ বিক্রি হচ্ছে ৩২০০ টাকায়। সবচেয়ে ভালো মানের এলাচের দাম আরো বেশি, ৩৯০০ টাকা কেজি। জিরা আর দারুচিনির দামও বেড়েছে ৫০ থেকে ৭০ টাকা।

পেঁয়াজ-আদা-রসুন-হলুদের বাজারেও স্বস্তি নেই। এক সপ্তাহে চীনা আদার দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা। দেশি আর ভারতীয় পেঁয়াজের দামও পাইকারিতে পাঁচ টাকা বেড়ে গেছে। আর হলুদের দাম বেড়েছে ৩০

ব্যবসায়ীদের দাবি, ডলারের দাম বেড়ে যাওয়া ও এলসি খোলায় জটিলতার কারণেই মশলার দাম বেড়ে গেছে। তবে নিয়মিত বাজার তদারকি হলে এত দাম বাড়তো না বলেও মনে করেন কোন কোন ব্যবসায়ী।

খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ জাহেদী বলেন, এলাচের দাম টন প্রতি যেখানে ১২ থেকে ১৩ হাজার ডলার ছিলো, তা বেড়ে এখন ৩০ হাজার ডলার হয়েছে। এলাচের দাম সে কারণে বেড়েছে।

খাতুনগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সহসভাপতি সোলায়মান বাদশা বলেন, জেলা পরিষদ মনিটরিং সেল যেসব আছে তারা যদি বাজার মনিটরিং জোরদার করে তাহলে বাজার কিছুটা স্থিতিশীল হওয়ার সম্ভাবনা আছে।

জানুয়ারি থেকে গত পাঁচ মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে লবঙ্গ-এলাচ-জিরা-গোলমরিচ আমদানি হয়েছে এক লাখ ২০ হাজার মেট্রিক টন। যেখানে পুরো গত বছর আমদানির পরিমাণ ছিলো এক লাখ ৮২ হাজার মেট্রিকটন।

আরবিএস
চট্টগ্রাম কাস্টমস হাউস চলতি আগস্ট মাসে নিলামযোগ্য ৪৪২টি কনটেইনার পণ্য ই-অকশন পদ্ধতিতে বিক্রির উদ্যোগ নিয়েছে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এ প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড...
চট্টগ্রামের আনোয়ারায় আগামী সোমবার চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর