জিনিসপত্রের দাম কমানোই প্রথম অগ্রাধিকার: অর্থ উপদেষ্টা

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১২:৫৮ এএম

ব্যবসা-বাণিজ্য সহজ করা এবং জিনিসপত্রের দাম কমানোই হবে প্রথম অগ্রাধিকার উল্লেখ করে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমি নিজে একজন অর্থনীতিবিদ, তাই আমার বিশ্বাস আমি জিনিসপত্রের দাম সহসাই কমিয়ে আনতে পারবো। ব্যবসা-বাণিজ্যের পরিবেশেও ইতিবাচক পরিবর্তন আসবে।

রোববার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

সালেহউদ্দিন আহমেদ বলেন, মানুষের ওপর যাতে দামের বাড়তি চাপ না পড়ে সেজন্য অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া আপাতত আমদানি করা হবে না। ডলারের দামের তারতম্য কমাতে সংশ্লিষ্টদের সাথে ক্রমাগত আলোচনা চলছে। 

এছাড়া এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি। 

বাংলাদেশ ব্যাংকের সাবেক এ গভর্নর বলেন, উৎপাদন এবং সরবরাহ ঠিক রাখার পাশাপাশি বাজার মনিটরিং চলমান থাকলে জিনিসপত্রের দাম কমবে ও মানুষ শিগগিরই এর সুফল পাবে।

এশিয়ান উন্নয়ন ব্যাংক-এডিবির সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, এডিবি অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে। তারা আগামীতে এই সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে, একইসঙ্গে বিশ্ব ব্যাংকও আমাদের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গেলো ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওই দিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।

৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ড. সালেহউদ্দিন আহমেদ।  

আরবিএস
ভবিষ্যতে ব্যাংকিং খাতের জন্য আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে। বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে কমিশন রিপোর্ট দেবে। পরিস্থিতি বিবেচনা করে বেতন কাঠামোর সুপারিশ থাকছে। ফলে চাকুরিজীবীরা সন্তুষ্ট হবেন বলে মনে করেন অর্থ...
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা ইপিএ’র খসড়া চূড়ান্ত করেছে সরকার।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর