বাংলাদেশে বিনিয়োগে যুক্তরাষ্ট্রের আগ্রহ বাড়ছে

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ০৭:৪৫ এএম

বাংলাদেশ সম্পর্কে আমেরিকার বিনিয়োগকারী এবং রাজনীতিকদের আগ্রহ বেড়েছে। প্রযুক্তি দুনিয়ার রাজধানী সিলিকল ভ্যালিতে 'বাংলাদেশ ইনভেস্টমেন্ট রোড শো' তে আসা ব্যবসায়ী এবং সান্তা ক্লারা শহরের মেয়রের কথায় সেটাই স্পষ্ট হয়েছে। 

তবে তারা বলেছন যৌথ উদ্যোগ বা বিনিয়োগ আনতে হলে বাংলাদেশ সরকার এবং বেসরকারি খাতের কার্যকর উদ্যোগ প্রয়োজন। 

আমেরিকার তিন বিনিয়োগকারী স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশ এখন আমেরিকানদের নজরে আছে। তাদের যৌথ উদ্যোগ বা বিনিয়োগ আনতে বাংলাদেশ সরকার এবং বেসরকারি খাতের উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও জানান তারা।

প্রযুক্তি দুনিয়ার রাজধানী সিলিকল ভ্যালিতে 'বাংলাদেশ ইনভেষ্টমেন্ট রোড শো' তে এসেছিলে সান্তা ক্লারার মেয়র লিসা এম গিলমোর। তিনি নিজেই বললেন বাংলেদেশে আর্থ-সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং প্রযুক্তি খাতেও অগ্রসর হওয়ার কথা।

যুক্তরাষ্ট্রের চার বড় শহরে আয়োজিত চারটি রোড শোর শেষ পর্বের এই সভায় আরো অনেকেই বললেন, তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশে সম্ভাবনার কথা এবং এগুতে শুরু করার কথা।

নগদ, ওয়ালটন ও অ্যামচেমের সহায়তায় এই রোড শো’র আয়োজক বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। 

প্রতিষ্ঠানটির প্রধান বললেন, দেশে ভেঞ্চার ক্যাপিটাল, স্টার্ট আপস এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসসহ নানা খাতে বিনিয়োগের সহায়ক ইকো সিস্টেম তৈরি হয়েছে।

প্রবাসী ও বিদেশ বিনিয়োগকারীদের এই সভায় প্রধানমন্ত্রীর বেসরকারি খাত ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, সরকার পরিচালনায় অনেক ব্যবসায়ীকে যুক্ত করেছেন শেখ হাসিনা সরকার। কারণ, বেসরকারি খাতই অর্থনীতিকে এগিয়ে নিয়েছে। আরো এগুনোর জন্য আরো বিনিয়োগ চাইছে সরকার।

একাত্তর/আরএইচ
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার বজায় রাখার গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও বিনিয়োগ সুরক্ষা চুক্তির মতো কাঠামোর মাধ্যমে এ সুবিধা অব্যাহত...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার কয়েক দশকের শত্রুতা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা যে কোনো মুহূর্তে একটি বিধ্বংসী যুদ্ধের রূপ নিতে পারে। মার্কিন গণমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট...
প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) নগদ প্রণোদনা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রবাসীরা যদি দেশে এফডিআই আনতে সহায়তা করেন, তাহলে বিনিয়োগের একটি নির্দিষ্ট...
কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই বিনিয়োগ যাচ্ছে ভারতে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ৫ আগস্টের পর দেড় বছরে ভারতে অনুমোদনহীন বিনিয়োগ হয়েছে প্রায় ১৩০০ কোটি টাকা।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর