আগস্টে রেমিট্যান্স এসেছে ১৬.২৩ শতাংশ বেশি

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৮ পিএম

সদ্য শেষ হওয়া আগস্ট মাসে তার আগের মাসের চেয়ে রেমিট্যান্স বেড়েছে ১৬ দশমিক ২৩ শতাংশ। আগস্টে রেমিট্যান্স এসেছে দুই দশমিক ২২ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই মাসে ছিলো এক দশমিক ৫৯ বিলিয়ন ডলার।

রোববার বাংলাদেশ ব্যাংক দেওয়া তথ্যে এসব জানা গেছে।

চলতি বছরের জুলাইতে রেমিট্যান্স প্রবাহ ছিলো এক দশমিক ৯১ বিলিয়ন ডলার। এই হিসাব অনুযায়ী, গত জুলাইয়ের চেয়ে আগস্টে রেমিট্যান্স বেড়েছে ১৬ দশমিক ২৩ শতাংশ।

এদিকে গত জুনে ৪৭ মাসের মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে দেশে, যার পরিমাণ ছিলো দুই দশমিক ৫৪ বিলিয়ন ডলার। ২০২৩ সালের জুনের চেয়ে ২০২৪ সালের জুনে রেমিট্যান্স বেড়ে দাঁড়ায় প্রায় ১৬ শতাংশ বেশি। ২০২২-২৩ অর্থবছরের জুনে প্রবাসীরা পাঠিয়েছিলেন দুই দশমিক ১৯ বিলিয়ন ডলার।

গত ৪ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার এবং ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত এসেছে ৬৫ কোটি ১৪ লাখ ডলার। এ ছাড়া গত ২০ আগস্ট একদিনেই প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১০৯ মিলিয়ন ডলার। আগস্ট মাসের প্রথম ২০ দিনেই দেশে আসা রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে ৪০৬ মিলিয়ন ডলার বা ৩৬ শতাংশ।

১ জুলাই থেকে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাসের মাঝামাঝি এসে সহিংস হয়ে ওঠে। কমে যায় রেমিট্যান্স প্রবাহ। আন্দোলনের গতি বাড়তে থাকায় সেই রেমিট্যান্স কমার ধারা চলতে থাকে। গণআন্দোলন আরও প্রবল হয়ে ৫ আগস্ট সরকারের পতন ঘটায়। আর তার দুদিন পর থেকেই বাড়তে থাকে রেমিট্যান্স প্রবাহ।

জুলাইতে কোটা সংস্কার আন্দোলন হওয়ায় ব্যাংক খাতের ওপরেও নেতিবাচক প্রভাব পড়ে। ব্যাংক টানা তিন দিন বন্ধ থাকার কারণে জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহ কমে যায়। তাতে মাস শেষেও রেমিট্যান্সের হিসাব দাঁড়ায় দুই বিলিয়নের নিচে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সবশেষ চলতি বছরের গত জুনে রেমিটেন্সে উল্লম্ফন হয়েছে; ৪৭ মাস পর সর্বোচ্চ আয় এসেছে দুই দশমিক ৫৪ বিলিয়ন ডলার।

কেএসএইচ
চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে ২৬২ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ দশমিক ৩ শতাংশ বেশি।
মার্চে ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। পুরো মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার বা পৌনে ৪ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন তারা। দেশ স্বাধীনের পর এটিই...
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১ মার্চ সময়ে গতবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ২৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ২২ হাজার ৬৬৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
নতুন বছরের শুরুতেই প্রবাসী আয়ে বড়ো ধরনের উল্লম্ফন দেখল বাংলাদেশ। সদ্য বিদায়ী জানুয়ারি মাসে প্রবাসীরা রেকর্ড পরিমাণ ৩১৭ কোটি (৩.১৭ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় এর...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর