দেশে প্রথম বারের মতো ভ্যাট দিলো আমাজন

আপডেট : ১২ আগস্ট ২০২১, ০৯:২৫ পিএম

ফেসবুক, গুগলের পর অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে এবার বাংলাদেশে ভ্যাট দিলো আমাজন।

বৃহস্পতিবার বিশ্বের অন্যতম জনপ্রিয় ই–কমার্স জায়ান্ট এই প্রতিষ্ঠান প্রথমবারের মতো মাসিক রিটার্ন জমা দিয়ে সরকারি কোষাগারে প্রায় ৫৩ লাখ টাকা মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিলো। 

আজ সোনালী ব্যাংকের মাধ্যমে ৫২ লাখ ৯৭ হাজার ৭৮০ টাকা ভ্যাটের টাকা জমা দিয়েছে আমাজন ওয়েব সার্ভিসেস ইনকরপোরেশন। প্রতিষ্ঠানটির পক্ষে ভ্যাট রিটার্ন জমা দিয়েছে প্রাইসওয়াটারহাউসকুপারস বাংলাদেশ।

এর আগে গত মাসে প্রথমবারের মতো কোনো অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভ্যাট রিটার্ন দিয়ে দুই কোটি ৪৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছিল। চলতি মাসেই বৈশ্বিক আরেক প্রতিষ্ঠান গুগল দুই কোটি ২৯ লাখ টাকা ভ্যাট দিয়েছে।

আরও পড়ুন: এক রেট নির্ধারণ, ১ সেপ্টেম্বর থেকে কম দামে মিলবে ইন্টারনেট

অনাবাসী প্রতিষ্ঠানগুলো (যাদের এ দেশে স্থায়ী কার্যালয় নেই) এ দেশে বিজ্ঞাপন প্রচারসহ নিজেদের নানা ধরনের সেবা দিয়ে থাকে। এসব সেবা নিয়ে গ্রাহকেরা ক্রেডিট কার্ড বা অন্য কোনো উপায়ে ব্যাংকের মাধ্যমে অর্থ পরিশোধ করে থাকে। তখন ব্যাংক কর্তৃপক্ষ স্বয়ংক্রিয়ভাবে ১৫ শতাংশ ভ্যাট কেটে রাখেন। ভ্যাট কেটে না রাখলে বাংলাদেশ ব্যাংক বিদেশে ওই প্রতিষ্ঠানের অর্থ পাঠানোর অনুমতি দেয় না। ভ্যাট নিবন্ধন নেওয়ার ফলে প্রতিষ্ঠান কত টাকার সেবা বিক্রি করেছে, সেই তথ্যসহ যাবতীয় আয়-ব্যয়ের তথ্য জানিয়ে ভ্যাট রিটার্ন দিতে হবে।

একাত্তর/এসি

প্রতিটি ব্যাংকের জন্য আলাদা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে আইএমএফ। একই সাথে ১৫ শতাংশ ভ্যাটহার বাস্তবায়ন করা হবে কি না তারও জবাব চাওয়া হয়েছে। বাংলাদেশ সফর শেষে, অর্থ সচিব ও গভর্নর...
সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ভোক্তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় এবং বাজার স্থিতিশীল রাখতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ওপর সামগ্রিক ভ্যাট কমিয়েছে সরকার।
জনস্বার্থে জানুয়ারি ২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর