২০২৪: লাগামহীন লুটপাটের ক্ষত বয়ে বেড়াচ্ছে অর্থনীতি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৪:৫২ পিএম

ব্যাংকসহ অর্থনীতির সবচেয়ে বেশি ক্ষত-বিক্ষত সময় ছিলো বিদায়ী ২০২৪ সাল। ফুলিয়ে ফাঁপিয়ে জিডিপির প্রবৃদ্ধি দেখানোসহ তথ্য-উপাত্তের নয়-ছয়ে খাদের কিনারায় পৌঁছেছিলো বাংলাদেশের অর্থনীতি। মেগা প্রকল্পে ইচ্ছেমতো ব্যয় বাড়িয়ে বিদেশে টাকা পাচারের কারণে অর্ধেকের নিচে নেমেছিলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আওয়ামী লীগের বিদায়ের পরও রক্তক্ষরণ বন্ধ হয়নি অর্থনীতির।

উন্নয়নের মহাসড়কে অর্থনীতি বা বিস্ময়কর উন্নয়ন কিংবা উচ্চ প্রবৃদ্ধির ঈর্ষণীয় অর্জন। উন্নয়নের গালভরা এসব বুলি নিয়মিতই শুনিয়ে আসছিলো পতিত আওয়ামী লীগ সরকার। উন্নয়নের কথিত মহাসড়কে ওঠার কথা বলে ইচ্ছেমতো ব্যয়ে তৈরি হয় একেকটি মেগা প্রকল্প।

বড় বড় ব্রিজ, নদীর নিচে টানেল, কক্সবাজার দোহাজারী রেললাইন, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসী ভবন, পদ্মাসেতু, মেট্রোরেল কিংবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর অতিব্যায় নিয়ে আছে গুরুতর অভিযোগ। অর্থনীতিবিদরা বলছেন, জিডিপির প্রবৃদ্ধির কল্পিত হিসাব দিয়ে মেগা প্রকল্পে মেগা লুটপাটের আয়োজন ছিল বিদায়ী বছরসহ আওয়ামী লীগ শাসনামল।

লাগামহীন লুটপাট আর কমিশন বাণিজ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে ব্যাংকখাত। ২০১৭ সালে এস আলম গ্রুপের মাধ্যমে ইসলামী ব্যাংকসহ ৬-৭টি ব্যাংক দখল আর বেক্সিমকোসহ বিভিন্ন গ্রুপের মাধ্যমে ঋণের নামে হাতিয়ে নেয়া হয় প্রায় এক লাখ কোটি টাকা।

অর্থপাচার আর অপরিকল্পিত উন্নয়নের ফলে ২০২১ সালে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের রিজার্ভ এক বছরের মাথায় নেমে আসে অর্ধেকে। অর্থনীতির এমন নৈরাজ্যের কারণে মূল্যস্ফীতিতে নাভিশ্বাস অবস্থা মানুষের। বিদায়ী বছরে অর্থনীতির ক্ষতি কাটিয়ে ওঠাই দেশের ভবিষ্যৎ অর্থনীতির অন্যতম চ্যালেঞ্জ।

 

এআরএস
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এশিয়ার অর্থনীতিতে চলতি এবং আগামী বছরে নেতিবাচক প্রভাব ফেলবে বলে সতর্ক করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের সাম্প্রতিক হামলা বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের সংকেত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর